‘আমরা আদালতের অসম্মান করি না, কিন্তু কয়েক জনের রায়ের ভিত্তি নেই’, দাবি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ও রায়দিঘীর সভা থেকে নাম না করে বিচারপতিদের উদ্দেশ্যে তোপ দাগেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম না করেই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) কিছু বিচারপতিকে শুক্রবার তৃণমূলের(TMC) ২ সভা থেকে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সাগর ও রায়দিঘীর সভা থেকে এই বিচারপতিদের উদ্দেশ্যে তোপ দাগেন। মমতা বলেন, ‘মানুষ যখন কোথাও বিচার পায় না তখন আদালতে যায়। কিন্তু এখন মানুষকেই নিজের বিচার করতে হবে। আমরা আদালতের অসম্মান করি না। কিন্তু কয়েক জনের রায়ের ভিত্তি নেই। কোনও বিচারপতি বলেন, আরএসএস করতাম। কেউ বলছেন বিজেপি করতাম। ওই তো অবসর নিয়ে তমলুকে যিনি দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি বিজেপি। যত চাকরি খেয়েছে, বিজেপি বলে খেয়েছে। মানুষখেকো বাঘের মতো এরা চাকরি খেয়ে নেয়। এখন এক জন বলছেন, ১৫ লক্ষ ওবিসি কার্ড বাতিল। আমি বলছি বাতিল নয়। এত তাড়াতাড়ি বাতিল করা যায় না। এটা আমরা করেছি অনেক কষ্ট করে। তোমার রায়দান বিজেপির রায়দান। তোমার রায়কে মানছি না। তোমার রায়কে নিয়ে আমরা উচ্চ আদালতে যাব।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘বলছে বোমা ফাটাব। ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নেব। তার পর হাসছে, নাচছে। মোদি, অমিত শাহ কয়েক দিন ধরে বলছেন, মুসলিমেরা নাকি তফসিলিদের চাকরি কেড়ে নেবে। এটা কখনও হতে পারে না। বাবাসাহেব অম্বেডকর সংবিধানে এই সংরক্ষণ করে গিয়েছেন। মোদি কেন, আমি কেন, কেউ চাইলেও কাড়তে পারবেন না। দু’মাস ধরে আমি নির্বাচনী সভা করেই যাচ্ছি। সভা করতে করতে মাঝেমাঝে ভাবি, যদি এই সময়টা সভা না করে সরকারে থেকে জনগণের কাজ করতে পারতাম তবে আরও কিছু করতে পারতাম। কিন্তু আড়াই মাস ধরে নির্বাচন চলছে। পৃথিবীর কোথাও এমন হয় না। একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করতেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।’ উল্লেখ্য, মমতা চট করে আদালতের বিরুদ্ধে সরব হন না। এমনকি বিচারপতিদের নিয়েও চট করে কোনও মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে মমতা প্রথম থেকেই কিছুটা বাধ্য হয়েছেন আদালত ও বিচারপতিদের নিশানা বানাতে। বিজেপির(BJP) তরফে আবার সেটা নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করা হলেও তা গ্রাহ্যের মধ্যে আনেননি মমতা।

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক