হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জয়ের লক্ষ্যে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার চেন্নাইতে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এর আগে দুবার পরস্পরের মুখোমুখি হয়েছে কলকাতা ও হায়দরাবাদ। দুবারই জিতেছে কলকাতা। ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে কী বাজিমাত করতে পারবে কেকেআর, এখন সেটাই দেখার।

ফাইনাল খেলতে অনেক আগে থেকেই চেন্নাইতে এসে পৌঁছোয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বৃষ্টির কারণে শ্রেয়স আইয়াররা চেন্নাইয়ের পিচে অনুশীলন করতে পারেনি। অনুশীলন করতে না পারায় চিন্তিত নাইট শিবির। তবে এবারের মরশুমে সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আয়াররা যে ফর্মে রয়েছে, তাতে ফাইনালে হায়জরাবাদের বিরুদ্ধে জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী কেকেআর। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কেকেআর দলে ছিল না ইংল্যান্ডের খেলোয়াড় ফিল সল্ট। তাঁর পরিবর্তে রহমানুল্লা গুরবাজকে খেলানো হয়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শ্রেয়স আইয়াররা দুর্ধর্ষ পারফরমেন্স করায় প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

অন্যদিকে হায়দরাবাদ শিবিরে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে ট্রাভিস হেড, অভিষেক শর্মার জুটি কেকেআরকে যে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি হেনরিচ ক্লাসেন, রাহুল ত্রিপাঠী, নিতীশ কুমার রেড্ডিরাও দুরন্ত ফর্মে রয়েছে। তবে হায়দরাবাদের খেলোয়াড়দের মধ্যে সকলের নজর থাকবে বাংলার খেলোয়াড় শাহবাজ আহমেদের দিকে। শাহবাজ গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে। ফাইনালে শাহবাজ কী কেকেআরের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করতে পারবে এখন সেটাই দেখার।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের