টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেই বিরাট, হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি : রোহিত শর্মার নেতৃত্বে ভারতের বেশ কয়েকজন খেলোয়াড় টি ২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে যেতে পারেননি বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া। ফলে আগামী পয়লা জুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়।

জানা গিয়েছে, আগামী ৩০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানে উঠবেন বিরাট কোহলি। বিরাটের ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে। তাই ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে বিরাট আমেরিকায় যেতে পারেননি। কোহলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালের। অন্যদিকে ভারতের সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া রয়েছেন লন্ডনে। কবে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন, সেবিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আগামী পয়লা জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। আগামী ৪ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে রোহিত শর্মারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আগামী ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে