গিনেস বুকে নাম উঠল জঙ্গলমহলের ছোট্ট সংস্থিতার, আনন্দের উচ্ছাসে ভাসল বেলপাহাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: অসম্ভবকে সম্ভব করার নজির রয়েছে অনেক। পারবো না এই কথাটা কে অসত্য প্রমাণ করে দেখিয়েছেন বাংলার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে বাস করা এক ছোট্ট মেয়ে সংস্থিতা। জঙ্গলমহলের ছোট্ট মেয়ে সংস্থিতা(Sanshitha) এক অভাবনীয় প্রতিভার পরিচয় দিয়েছেন,যার দ্বারা সে শুধু যে খ্যাতি অর্জন করেছে তা নয়, নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তুলতে সক্ষম হয়েছে। তার প্রতিভা হল, মাত্র পনেরো মিনিটে পিস Jigsaw Puzzle পুরো বিশ্বের মানচিত্র সমাধান করে ফেলতে তাকে কোন বাঁধার মুখে পড়তে হয়নি’। যা দেখে কার্যত অবাক সকলেই। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার থেকে এই প্রথমবার বিশ্ব রেকর্ড গড়ল ছোট্ট সংস্থিতা।

সে ঝাড়গ্রাম ওয়েস্ট এন্ড হাইস্কুল এর ক্লাস ওয়ান এর ছাত্রী। এই বয়সে এসে এত বড় প্রতিভার অধিকারী হওয়া সত্যিই অদম্য চেষ্টা ও জেদের ফল। জানা গিয়েছে, তার বাবা সত্যজিৎ মাহাতো পেশায় স্বাস্থ্যকর্মী ও মা ঝুমা পাইন অঙ্গন‌ওয়াড়ি কর্মী। তার এই সাফল্য এ বাবা মা এর পাশাপাশি খুশি পরিবার পরিজন সহ সবাই। শুধু ওয়াল্ড বুক অফ রেকর্ডস নয়, এর পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল সহ এশিয়া বুক অফ রেকর্ডস এও তার নাম রয়েছে। তার বাবা জানিয়েছেন, ইন্টারনেট এর মাধ্যমে তার ছোট্ট এই মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে আবেদন জানিয়েছিলেন গত ২৪ শেষ এপ্রিল।

সমস্ত তথ্য খতিয়ে দেখার পর গত ১০ ই মে ই- মেইল মারফত তাদের জানানো হয়, তার মেয়ের এই প্রতিভার জন্য তার নাম বুক অফ রেকর্ডস(Books Of Records) এ উঠেছে।আর যা শুনে নিজের কান কে বিশ্বাস করতে পারেনি তার বাবা। গত ২৮ শে মে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পত্র বাড়িতে পোঁছে তেই খুশিতে ফেটে পড়েন গোটা পরিবার সহ এলাকার মানুষজন। তার এই কৃতিত্বের জন্য কম খ্যাতি লাভ করেনি এই ছোট্ট মেয়ে সংস্থিতা। একসময়ের গামছা এ ঢাকা মুখের আতঙ্কে ত্রস্ত বেলপাহাড়ি সংস্থিতার গর্বে এখন গর্বিত।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর