ভোট গণনা নিয়ে এবার কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোটের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তম দফা ভোট মিটতেই সামনে আসে এক্সিট পোল। আর তা নিয়ে সরব হয়েছেন বিরোধী জোট। এই পরিস্থিতিতে রবিবার তিনটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন  বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। জানা গিয়েছে কমিশনের কাছে যে তিনটি দাবি রাখছে বিরোধী জোট তারমধ্যে রয়েছে – ভিভিপ্যাড মেলানো, আগে পোস্টাল ব্যালটের গণনা এবং প্রতিটি রাউন্ডের  গণনার পর প্রার্থীদের তথ্য জানানো।

ইতিমধ্যেই এক্সিট পোল প্রত্যাহার করেছে কংগ্রেস। এই পোল  নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা  রাহুল গান্ধি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন  দলীয় কর্মীদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার জন্য এমন গণনা করা হয়েছে। রাহুল জানিয়েছেন ২৪-এর ভোটে বিরোধী ইন্ডিয়া জোট ২৯৫ টি আসনে পাবে।

অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ  জানিয়েছেন, এক্সিট পোল এবং ৪  জুনের ফলাফলের মধ্যে বিশাল পার্থক্য থাকবে।  এই এক্সিট পোলগুলি পুরোটাই জাল। শুধু কংগ্রেস নয় এক্সিট পোলকে ফেক বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, শনিবার চার সংস্থার এক্সিট পোলের  সমীক্ষা অনুযায়ী, এনডিএ কম পক্ষে ৩৫৩টি আসনে জিতবে। সর্বোচ্চ পেতে পারে ৩৯২ আসন। উল্টোদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট সর্বোচ্চ পেতে পারে ১৬১টি আসন। আর সর্বনিম্ন আসন হতে পারে ১২৫। অন্যান্যরা পেতে পারে গড়ে ৩৬টি আসন। আর এই সমীক্ষার সামনে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ