রাম রাজ্যে বিজেপির ভরাডুবি, ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা গেল না মোদির কণ্ঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:চলতি ভোটে তাঁর ম্যাজিক দেশজুড়ে কাজ করেনি। গত দুটি লোকসভা ভোটে বিজেপিকে কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে যে রাম রাজ্য বিশেষ ভূমিকা নিয়েছিল, সেই উত্তরপ্রদেশে এবার মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। এমনকি যে গঙ্গা মাইয়ার ডাকে সুদূর গুজরাত থেকে বারাণসীতে গিয়ে তিনি ডেরা বেঁধেছেন, সেখানেও কোনও ক্রমে জিতেছেন। গত বারের চেয়ে জয়ের ব্যবধান তিন লক্ষের মতো কমেছে। আর ওই ধাক্কায় এতটাই ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মঙ্গলবার সন্ধ্যায় দলের সদর দফতরে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণে বিভিন্ন রাজ্যে দলের ফলাফলের কথা উল্লেখ করলেও উত্তরপ্রদেশের নাম মুখেও আনেননি।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দেশের মানুষ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। বরং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরেই থমকে যেতে হয়েছে গত দুই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কুর্সিতে বসা বিজেপি। সরকার গড়লেও শরিক দলগুলির দয়াতেই চলতে হবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। ফলে সরকার গড়লেও তার আয়ু কতদিন হবে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা শুরু হতেই ঝিমিয়ে গিয়েছিল বিজেপি শিবির। কোনও নেতারই দেখা মেলেনি। ফলে প্রশ্ন উঠেছিল, কোথায় গেলেন মোদি-অমিত শাহরা। সন্ধের পর অবশ্য লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর পর টুইট করে নিজেদের জেগে থাকার কথা জানিয়ে দেন মোদি-শাহরা। তার ঘন্টা খানেকের মধ্যে বিজেপির সদর দফতরে হাজির হন প্রধানমন্ত্রী।

জড়ো হওয়া দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সদ্য সমাপ্ত লোকসভা ভোট নিয়ে একগাদা জ্ঞান বিতরণ করেন তিনি। তার পরে ওড়িশা, কেরল-সহ কোন কোন রাজ্যে বিজেপি দুর্দান্ত ফল করেছেন তা তুলে ধরেন। কিন্তু একবারও রাম রাজ্য উত্তরপ্রদেশের নাম মুখে আনেননি মোদি। এমনকি ‘জয় জগন্নাথ’, ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিলেও একবারও ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলা যায়নি। এনডিএ’র নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জয় গণতন্ত্রের জয়। এনডিএ’র উপরে দেশবাসী আস্থা রেখেছেন। নতুন সরকারের লক্ষ্য হবে দেশকে দারিদ্র্য মুক্ত করা।’

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর