বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে টিকে থাকার লড়াইতে সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। এদিন ম্যাচ যদি সাকিবরা জিততে পারে, তাহলে সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে আরও এক কদম এগিয়ে যাবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি জেতে, তাহলে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে যাবে।

এদিন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি হবে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। এই মাঠে শেষ দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচেই জয় পেয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশ অবশ্য এই মাঠে কোনও ম্যাচ খেলেছে। বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ এই মাঠে খেলেছিল টাইগাররা। সেই ম্যাচের অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের পক্ষে ভালো নয়। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়রা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে, তা বলার কোনও অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে, নাসাউ স্টেডিয়ামের পিচ অনেকটাই বোলিং নির্ভর। এই পিচে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন। পিচে যেহেতু অসমান বাউন্স রয়েছে, তাই পেসারদের বল করতে সুবিধা হবে। পাশাপাশি এই পিচে স্পিনাররাও বাড়তি সুবিধা পেতে পারেন। এখনও পর্যন্ত এই পিচে ৬৫টি উইকেটের পতন হয়েছে। ৬৫টি মধ্যে ৫৫টি উইকেট পেয়েছেন পেসাররা। বাকি ১০টি উইকেট পেয়েছেন স্পিনাররা। রবিবার নিউ ইয়র্কে ভারত-পাকিস্তানের মধ্যে যে ম্যাচ হবে, তাতে জসপ্রীত বুমরাকে দুর্ধর্ষ বোলিং করতে দেখা দিয়েছে। এদিন ম্যাচে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা কী পিচ কাজে লাগিয়ে ভালো পারফরমেন্স করতে পারবে, এখন সেটাই দেখার।

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র