ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই চড়া রোদ। ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা।  তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে সাধারণ মানুষরা পড়েছে চরম অস্বস্তিতে। তবে কবে  মিলবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।   তবে বুধবার রাজ্যের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হলেও কমেনি গরমের প্রকোপ।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে বৃহস্পতিবার  দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা বাদ দিয়ে সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে বলা বাহুল্য, বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় নেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার ( ১৫ জুন) থেকে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন  কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পূর্বাভাস।

তবে বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা । এদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। আর তাতে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে জনজীবন।  আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের