আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিস্তায় প্রবল জলস্ফীতি, বন্ধ দার্জিলিং যাওয়ার রাস্তা

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণে যখন তীব্র গরম আর তখন উত্তরবঙ্গ জুড়ে চলেছে লাগাতার বৃষ্টি। আর তারজেরে তিস্তায় প্রবল জলস্ফীতি। জল বইছে প্রবল বেগে। ভাঙছে পাড়। তাই যাতে কোন বড় বিপদ না হয় সেইজন্য  বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং এবং  দার্জিলিং সড়ক পথ। তিস্তা পাড়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া  হচ্ছে বলে জানা গিয়েছে।

বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলিতে প্রবল জলস্ফীতি হয়েছে। বুধবার রাতে সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে।এই জলস্ফীতি যেন  মনে করিয়ে দিচ্ছে গত ৪ই অক্টোবর তিস্তার সেই ভয়াবহ রূপকে। সেইসময়  কালিম্পংয়ের তিস্তাবাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে। একের পর এক বাড়ি ভেঙেছিল তাসের ঘরের মতো। আর এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

বর্তমানে তিস্তা বাজার সংলগ্ন এলাকায় জল চলে এসেছে।বেশ কিছু বাড়ির বিপদজনক অবস্থা। বুধবার রাত থেকেই পুলিশ মাইকিং করে বিপদজনক এলাকার বসবাসকারী মানুষদের সাবধান করেছে প্রশাসন। তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টিতে ডুবেছে রাস্তা । তাই বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণের আশঙ্কা করা হচ্ছে। তাই প্রশাসনের তরফ থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশ প্রশাসন এবং এন ডি আর এফের দলকে।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ