বেলদা কলেজে দু দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় তুলকালাম পরিস্থিতি ব্যাপক ভাঙচুর,২৫ জন আহত

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলদা: দু- দল কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল বেলদা কলেজ, ভাঙচুর ছাত্র সংসদের অফিস, আহত একাধিক, ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। শুক্রবার দুপুরে দু – দল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ(Belda College) চত্বর। ভাঙচুর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর। সংঘর্ষের ঘটনায় আহত হয় ২৫জন পড়ুয়া। যাদের মধ্যে আশঙ্কা জনক চারজন। তাদেরকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। জানা গেছে ,বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল।

খড়্গপুর কলেজ(Kharagpur College) ও কাশমুলী গভর্মেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ খড়গপুর কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতরে ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র । ছিঁড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাটআউট, ফেস্টুন, পতাকা।

এরপর পাল্টা বেলদা কলেজের ছেলেরা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ।ঘটনায় দুপক্ষের আহত হয় প্রায় ২৫ জন পড়ুয়া। ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিপিও(SDPO) বেলদার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪