কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বাতিল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে এবার বাতিল হল ট্রেন। মোট পাঁচটি ট্রেন বাতিল হয়েছে। এই দুর্ঘটনায় সোমবার শিলিগুড়ি-রাধিকাপুর ডেমু, রাধিকাপুর-শিলিগুড়ি আইসি, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও মঙ্গলবার বেশ কয়েকটি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। সেগুলি হল-  নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন স্পেশ্যাল, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি ।

পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল হয়েছে। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে ঘুরিয়ে দেওয়া হবে – নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস,  ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং  আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস , গোহাটি-সরাইঘাট এক্সপ্রেস , নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এবং হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের গতিপথ বদল করা হয়েছে। এছাড়াও অসম থেকে শিয়ালদাগামী যে সমস্ত ডাউন ট্রেন আসবে, তা আলিপুরদুয়ার জাংশন, শিলিগুড়ি ও আলুয়াবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসবে । বলা বাহুল্য, ট্রেন দুর্ঘটনার জেরে  যাতে না যাত্রীদের অসুবিধা হয় সেইজন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। তাতে  প্রাণ হারিয়েছে ৮  জন যাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর