‘ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে মন্নু’, রেলের বিরুদ্ধে বিস্ফোরক কিরণকুমারী

মন্নুর স্ত্রী কিরণকুমারীর দাবি, চালক ও সহকারী চালকদের ওপর মানসিক নির্যাতন চালাচ্ছেন রেলের অফিসারদের একটা বড় অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) বুকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা(Kanchenjunga Express Accident) কেড়ে নিয়েছে ১১জনের প্রাণ। সেই দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারা মালগাড়ির সহকারী চালক মন্নু কুমার। এরই মাঝে মন্নুর স্ত্রী কিরণকুমারী বিস্ফোরক অভিযোগ তুলেছেন রেলের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব দেখা করেন কিরণকুমারীর সঙ্গে। সেই সময়েই মন্নুর বর্তমান অবস্থা আর রেলের ঊর্ধ্বতন অফিসারদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক ও চাঞ্চল‌্যকর অভিযোগ তোলেন কিরণ। জানান, মন্নুর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে এতটাই বিধ্বস্ত যে মাঝে মাঝে ফের জ্ঞান হারিয়ে ফেলছেন। ঘুমের ওষুধ খাইয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে। শরীরের কোথাও ব‌্যথা হলে হাত দিয়ে দেখিয়ে যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠছেন। এমনকি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছেন মন্নু। এর পাশাপাশি কিরণের অভিযোগ, ‘দীর্ঘদিন রেলে নিয়োগ না হওয়ায় চালক ও সহকারী চালকের সংখ‌্যা রুটে চলা ট্রেনের তুলনায় অনেকটাই কম। তাই চালক ও সহকারী চালকদের ওপর দিনের পর দিন ভয়ংকর মানসিক নির্যাতন চালাচ্ছেন রেলের অফিসারদের একটা বড় অংশ। দিনের পর দিন না ঘুমিয়ে, বিশ্রাম না নিয়ে টানা ৭০-৭২ ঘণ্টা চালকদের ডিউটি করতে বাধ‌্য করছেন ওই রেল অফিসাররা।’

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির দুই চালকই মারা গিয়েছে বলে প্রথমে জানিয়েছিল রেলবোর্ড। পরে সামনে আসে মালগাড়ির সহকারী চালক মন্নু কুমার বেঁচে আছেন। গুরুতর জখম হয়ে তিনি এখন শিলিগুড়ির এক নার্সিংহোমে আইসিইউতে ভর্তি। গতকাল সেখানেই তাঁকে দেখতে যান গৌতম দেব। মন্নুর শারীরিক অবস্থা নিয়ে তিনি কথা বলেন নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গেও। পরে শিলিগুড়ির সূর্য সেন কলোনিতে মন্নুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী কিরণকুমারীর সঙ্গে মন্নুর চিকিৎসা নিয়ে কথা বলেন মেয়র। দেখা করেন জখম সহকারী চালকের বাবা রঘুনন্দন চৌধুরি ও মা দ্রৌপদী কুমারীর সঙ্গেও। মন্নুরা আদতে প্রয়াগরাজের বাসিন্দা হলেও গত দুবছরের বেশি সময় হল শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে ভাড়া থাকেন। একমাত্র ছেলের দুর্ঘটনার, খবর পেয়েই এদিনই ছুটে এসেছেন বাবা-মা। কিরণ গৌতমকে জানিয়েছেন, ‘ট্রেনের চালক ও সহকারী চালকদের তো কোনও ছুটিছাটা নেই। শরীর খারাপ থাকলেও তাই নিয়েও ডিউটিতে যেতে হয়। টানা দুদিন ডিউটি করে রাতে ঘরে এসে ঘুমালে মাঝরাতে ফোন করে অফিসাররা কুৎসিত শব্দ প্রয়োগ করে চালকদের বলেন, কেয়া, আভি রোমান্স কর রাহা হ‌্যায়? তুরন্ত ডিউটি মে চলা আও। চালকদের মানুষ মনে করছেন না অফিসাররা।’

এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণ ঠিক কী, তা নিয়ে তদন্ত চলছে জোরকদমে। কোনও তথ্যপ্রমাণ পাওয়া না গেলেও প্রথম দিন থেকেই রেল কর্তৃপক্ষ সূত্রে ইঙ্গিত করা হয়েছিল, মালগাড়ির লোকো পাইলট সিগন্যাল না মানার কারণেই ঘটেছে এমন কাণ্ড। এর পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়িটি নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত বেশি গতিতে ছিল। সে কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। এমনকি কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বুধবার দাবি করেছেন, মালগাড়িটির গতি বেশি দেখে সতর্কও করা হয়েছিল। রাঙাপানির(Rangapani) গেটম্যান নিজে টেলিফোন করে সতর্ক করেছিলেন বলেই জানা গেছে। হিসেব মতো সে সতর্কবার্তা স্টেশন মাস্টারের কাছে পৌঁছনোর কথা। সত্যিই এমন হয়েছিল কিনা, তা যাচাই করে দেখা হবে। মালগাড়ির গতিবেগ সংক্রান্ত অভিযোগের কথা শুনে রেলকর্মীদের একাংশ দাবি করছেন, যদি এমন হয়েও থাকে, তাহলেও তার দায় একা মালগাড়ি চালকের নয়। কারণ কাগজে লেখা যে নির্দেশ অর্থাৎ ‘টি/এ ৯১২’ ফর্ম মেনে ট্রেন চলছিল, তাতে ট্রেনের গতিবেগ নিয়ে কোনও নির্দেশই থাকে না। এই নির্দেশ থাকে ‘টি/ডি ৯১২’ ফর্মে। এই ফর্মে লেখা থাকে Absolute Block System’র কথা। অর্থাৎ একটি লাইনে একই সময়ে দু’টি স্টেশনের মধ্যে কেবলমাত্র একটি ট্রেনই চালানো যাবে। দুই স্টেশনমাস্টার নিজেদের মধ্যে কথা বলে এই ব্যবস্থা নিশ্চিত করেন। সর্বাধিক ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ট্রেন চালানোর কথাও লেখা থাকে এই ফর্মে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের