Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছত্তিশগড়ে ভয়াবহ আইডি বিস্ফোরণ, নিহত ২ সিআরপিএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছত্তিশগড়ে মাওবাদীদের  আইডি থেকে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার ঘটনাটি ঘটেছে সুকমা জেলার জাগারগুন্ডা থানা সংলগ্ন এলাকায়। এই বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত দুজন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। তারা দুজনেই কোবরা ২০১ ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। জানা গিয়েছে, এদিনের বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন বিষ্ণু (৩৫)  এবং  শৈলেন্দ্র (২৯) নামে দুই জওয়ান।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সিলগার ও টেকলগুডেম নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে দুপুর তিনটে নাগাদ মাওবাদীরা বিস্ফোরণ ঘটায়। আর তাতেই দুজন প্রাণ হারিয়েছেন । তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে সুবিশাল পুলিশ বাহিনী।  ইতিমধ্যেই মাওবাদীদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, এপ্রিল মাসে  ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন নারীসহ ১৫ জনেরও বেশি মাওবাদী নিহত হয়। পাশাপাশি ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার জেরে নিহত হয়েছেন জওয়ানরা। এর আগে চলতি বছর বিজাপুরে মাওবাদীদের হামলায় প্রাণ হারান তিনজন জওয়ান। শুধু তাই নয় গত ডিসেম্বর মাসেও একাধিকবার ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন জওয়ানরা। বারবার মাওবাদীদের হামলার জেরে ছত্তিশগড়ে প্রাণহানি হচ্ছে সিআরপিএফ জওয়ানদের।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়