‘রাস্তাঘাট কী আমি ঝাঁট দেব?’ পুরসভার বেহাল অবস্থা নিয়ে রুদ্রমূর্তি মমতা   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তাঘাটের বেহাল অবস্থা। কোথায় জ্বলছে না আলো আবার কোথাও রাস্তায় পড়েছে রয়েছে নোংরা জঙ্গাল। আর তাতে কার্যত বেশ অসুবিধার মুখে পড়েছেন আমজনতা। এবার রাস্তাঘাটের বেহাল অবস্থার দিকে নজর পড়তেই বেশ ক্ষুব্ধ হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না   প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধিরা। শুধু তাই নয় নাম ধরে ধরে কাজ নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নের সভাঘর থেকে কলকাতা, হাওড়ার রাস্তার অবস্থা  ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এ বার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে? শুধু উপর দেখলে হবে? নীচে দেখতে হবে না? রাস্তা এবং আলো কোনটাই  দেখে না।  শুধু ট্যাক্স বাড়ানো  জন্য লোক বসাচ্ছে।  প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।‘ এখান থেকেই স্পষ্ট যে পুরসভা এবং পঞ্চায়েতের বেহাল অবস্থা নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

সোমবার সভার শুরুতেই হাওড়ার বেহাল অবস্থা নিয়ে দলত্যাগী রথীন চক্রবর্তীকে নিয়ে সরব হন মমতা। তিনি স্পষ্ট দাবি করেছেন,’ রথীন যখন চেয়ারম্যান ছিল, তখন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে।‘ শুধু তাই নয় টাকার বিনিময়ে  রথীন একাধিক বেআইনি নির্মাণ করেছেন বলে দাবি করেছেন মমতা। অন্যদিকে রাস্তার জল এবং আলো নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, ‘ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় লাইট জ্বলেই যাচ্ছে। ভাবছে, সরকার টাকা দেবে। টাকা আসছে কোথা থেকে? আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কল থেকে অবিরাম জল পড়ে যাচ্ছে। কিছু  লোক জলের ঢাকনা খুলে বিক্রি করে দিয়েছে।‘ বলা বাহুল্য, এদিনের সভা থেকে  কোন পুরসভা পানীয় জল, হাউসিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশীতে সেরা এবং কোন পুরসভা খারাপ কাজ করেছে তা সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা