আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুলাইতে দেশজুড়ে অতি বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জুন মাসের শেষ লগ্ন থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। অনেক রাজ্যে অতি বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। সোমবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)-এর তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি জুলাই মাসে উত্তর-পূর্ব ভারত বাদে দেশের বিভিন্ন অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় আবহাওয়া বিভাগের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘জুলাই মাসে দেশের অধিকাংশ স্থানে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয় তার চেয়ের ১০৬ শতাংস বেশি বৃষ্টি হতে পারে। গড়ে ২৮ দশমিক ০৪ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দেশের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিমাংশে অতি বৃষ্টি না হলেও  সেখানকার আকাশ আংশিক মেঘলাযুক্ত হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমবে। সাধারণ মানুষের সহনশীলতার মধ্যে থাকবে তাপমাত্রা।’ উত্তর-পশ্চিম ভারতে সদ্য সমাপ্ত জুন মাস ছিল সর্বাধিক গরমের মাস। ১৯০১ সালের পরে সবচেয়ে উষ্ণ আবহাওয়া ছিল। তাপমাত্রা ছিল গড়ে ৩১ দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬৫ ডিগ্রি বেশি।’   

আইএমডির তরফে জানানো হয়েছে, ৩ ও ৪ জুলাই পঞ্জাবের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৩ জুলাই দিল্লিতে, ৪ জুলাই হরিয়ানা-চণ্ডীগড়ে এবং ৩ এবং ৪ জুলাই হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ