হাথরসে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি নিহত ও আহতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। নিহতদের পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।

মঙ্গলবার হাথরসের রতিভানপুরের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে লক্ষাধিক পুণ্যার্থী হাজির ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরেই হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হন অসংখ্য পুণ্যার্থী। ঘন্টার পর ঘন্টা বিনা চিকি‍ৎসায় পড়ে থেকে মারা যান প্রায় ৬০ জন পুণ্যার্থী। বাকিদের উদ্ধার করে প্রথমে সিকন্দরারাউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহতদের নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করার মতো পর্যাপ্ত চিকিৎসক ছিল না। হাসপাতালে মাত্র এক জন চিকিৎসক ছিলেন। ফলে চিকি‍ৎসার গাফিলতির কারণে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভয়াবহ দুর্ঘটনার পর দেড় ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি।

যে ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই অনুষ্ঠানের আয়োজক মহেন্দ্র চন্দ্র দুর্ঘটনার দায়ভার জেলা প্রশাসনের কাঁধেই চাপিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনুষ্ঠানে যে লক্ষাধিক পুণ্যার্থী যোগ দেবেন, তা আগেই জানানো হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন অনুষ্ঠানের অনুমতি দিলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি।’ যদিও জেলাশাসক আশিসকুমার এবং পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ ওই অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে কেন অনুষ্ঠান শেষ হওয়ার পরে হুড়োহুড়ির ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান