হাথরসের পদপিষ্টের দায় সমাজবিরোধীদের কাঁধে চাপালেন ‘ভোলে বাবা’

Share:

নিজস্ব প্রতিনিধি, মৈনপুরী: তাঁর চরণধুলো নিতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন পূণ্য লোভাতুররা। হুড়োহুড়িতে পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ১২২ জন পুণ্যার্থী। ওই ভয়াবহ দুর্ঘটনা গোটা দেশবাসীকে বাকরুদ্ধ করে দিয়েছে। পদপিষ্টের ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরে অবশেষে মুখ খুলেছেন স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরি। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি ঘটনার দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে সমাজবিরোধীদের কাঁধে চাপিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার হাথরসের রতিভানপুরে বিশেষ স‍ৎ সঙ্গের আয়োজন করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরির অনুসারীরা। সকাল ১১টা থেকে বেলা তিনটে পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান চলে। ‘ভোলে বাবা’ অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২২ জন। ওই মর্মান্তিক ঘটনা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। সমালোচনার মুখে পড়ে পুলিশের তরফে পদপিষ্টের ঘটনায় এফআইআর দায়ের করা হয়। কিন্তু ওই এফআইআরে ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরির নাম না থাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পদপিষ্টের ঘটনার ২৪ ঘন্টা বাদে অবশ্য মুখ খুলেছেন স্বঘোষিত ‘ভোলে বাবা’। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। লিখিত বিবৃতি জারি করেছেন। ওই বিবৃতিতে নারায়ণ সাকার হরি বলেছেন, ‘আমি আগেই ঘটনাস্থল ছেড়ে চলে এসেছিলাম। যে ঘটনা ঘটেছে তার পিছনে কিছু সমাজবিরোধীর হাত রয়েছে। ওই সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এ পি সিং’কে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য পরামাত্মার কাছে বিশেষ প্রার্থনা জানাচ্ছি।’

 

 

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?