চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হকার সমীক্ষায় নাম তোলাতে হলে Aadhar Link Must, জারি নির্দেশিকা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে দ্বিতীয় দফার রাজত্বপাটে নরেন্দ্র মোদির সরকার নিয়ম করে দিয়েছে যে, ব্যক্তিগত স্তরে যে কোনও সরকারি প্রকল্পের লাভ পেতে হলে বা সেই প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তার ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে Aadhar Link Must। সেই নিয়ম মেনে এ রাজ্যেও যাবতীয় আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ নিশ্চিত করা হয়েছে। এবার কলকাতা(Kolkata) সহ রাজ্যের বুকে হকার সমীক্ষায়(Hawker Survey) অংশগ্রহণের কাজেও Aadhar Link Must করে দেওয়া হল। যে সব হকাররা এই সমীক্ষায় অংশ নিতে চান তাঁদের নিজ নিজ ফোন নম্বরের(Mobile Number) সঙ্গে আধার যোগ আবশ্যিক হয়ে পড়ল। এই আধার যোগ না থাকলে কোনও হকারই সমীক্ষায় অংশ নিতে পারবেন না। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশ মতোই বৃহস্পতিবার এই মর্মে নবান্ন থেকে হকার সমীক্ষার কাজে যুক্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে, সংশ্লিষ্ট হকার এই লিঙ্ক করতে দিন পাঁচেক সময় পাবেন।

কলকাতা, হাওড়া, সল্টলেক সহ আশেপাশের জেলাগুলির শহর ও মফস্বল এলাকায় প্রায় সব রাস্তাতেই হকার বসে গিয়েছে। একই অবস্থা রাজ্যের প্রায় সব জেলাগুলির শহর এলাকাতেও। একই সঙ্গে দেখা যাচ্ছে, এই সব হকারদের মধ্যে একটা বড় অংশই ভিন রাজ্যের মানুষ। হকারদের এই ফুটপাথ দখল নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন। তারপরেই রাজ্য জুড়ে হকার নিয়ন্ত্রণের কাজে নামে কলকাতা সহ প্রায় সব পুরসভা কর্তৃপক্ষই। কলকাতার বুকে হকার সমীক্ষার জন্য কলকাতা পুরনিগমের কর্তারা সিদ্ধান্ত নেন যে, নতুন অ্যাপ তৈরি করে হকারদের ডিজিটাল সমীক্ষা করা হবে। সেই কাজের প্রশিক্ষণ দিয়ে দিন দুইয়ের মধ্যে ১০০ জনেরও বেশি পুর আধিকারিককে ডিজিটাল সমীক্ষার কাজের জন্য শহরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। কিন্তু সমস্যা হয় এটা জানতে যে কোন হকার এ রাজ্যের বাসিন্দা আর কে নন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত ভিন রাজ্যের হকারদের চিহ্নিত করতেই এই আধার যোগের ব্যবস্থা লাগু করা হয়েছে। আধার লিঙ্ক হলে তবেই কোনও হকার পুরসভার নিয়ম অনুযায়ী ডিজিটাল সমীক্ষায় নাম লেখাতে পারবেন।

কলকাতার বুকে হকার সমীক্ষার কাজের সঙ্গে যুক্ত কলকাতা পুরনিগমের আধিকারিকরা জানিয়েছেন, সমীক্ষায় নাম রেজিস্ট্রেশন করার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, হকারদের মোবাইল নম্বর নথিভুক্ত করার। এই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। কেননা হকারদের মোবাইল নম্বর সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অনেক হকারের সিম কার্ড রয়েছে অন্যের নামে। সেই নম্বরে আধার লিঙ্ক নেই। হকারের নামের সঙ্গে মোবাইল নম্বর না মেলায় ডিজিটাল সমীক্ষা করতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়ছেন তাঁরা। তার জেরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সমীক্ষায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক যে সব হকারদের মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক নেই, তাঁদের সেই কাজ করতে দিন পাঁচেক সময় দেওয়া হবে। আধার লিঙ্ক করার পরে সেই নথি দিলে তবেই সংশ্লিষ্ট হকার ডিজিটাল সমীক্ষায় নিজের নাম লেখাতে পারবেন। আপাতত শুধু মাত্র কলকাতা শহরের ক্ষেত্রে এই নিয়ম লাগু হলেও আগামী দিনে এই নিয়ম গোটা রাজ্যেই লাগু করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের ফলের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মোবাইল অ্যাপে জানা যাবে

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ