আসছে মা বিপত্তারিণী! জেনে নিন পুজোর নিয়ম ও বিধিনিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনে আছে রথযাত্রা।৭ই জুলাই অর্থাৎ রবিবার পড়েছে রথযাত্রা। আর এরপরেই আসছে বিপত্তারিণী পুজো। আগামী মঙ্গল ও শনিবার বিপত্তারিণী পুজো। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই পুজোর মাধ্যমে দেবী বিপত্তারিণী ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করে। ভক্তকে পুনর্জন্ম দেয়। জেনে নিন বিপত্তারিণী পুজোর তারিখ ও এইসময় কি করবেন,কি এড়িয়ে চলবেন।

দেবী দুর্গার ১০৮ টি রূপ রয়েছে।এদের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী। তাঁরই এক স্বরূপ হল বিপত্তারিণী।এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়।সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।

বিপত্তারিণী পুজোর তারিখ : এই পুজোর প্রথম দিন পড়েছে ৯ জুলাই ২০২৪ (২৪ আষাঢ় ১৪৩১) দ্বিতীয় দিন পড়েছে ১৩ জুলাই ২০২৪ (২৮ আষাঢ় ১৪৩১)।

পুজোর নিয়ম : শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে ১৩ রকমের ফল, ১৩ ধরনের মিষ্টি ও ১৩ ধরনের ফুল নিবেদন করা হয়।যাঁরা এই পুজোয় উপবাস করেন, তাঁদের জন্য নিয়ম রয়েছে, ১৩ ধরনের ফল বা খাবার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে। তবে অনেক জায়গায় পুজো শেষে ১৩টি লুচি ও ১৩ ধরনের ফল খাওয়ার প্রথাও রয়েছে।

পুজো শেষে লাল সুতো হাতের কব্জি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে।ছেলেদের ডান ও মেয়েদের বাঁ হাতে এই লাল সুতো বাঁধতে হয়। শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত।

কি কি করবেন না :

নিরামিষ খাবার :  বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিনে আমিষ খাওয়া উচিত নয়। এমনকি চাল বা গমের কোনও জিনিস খাওয়া উচিত নয় বলে বিশ্বাস করা হয়।

পরিষ্কার রাখা :  যেই জায়গায় পুজো হবে সেই স্থান ভাল করে পরিস্কার করা উচিত। এতে পরিবারের সুখ ও শান্তি আসে।

নিরব থাকা : পুজোর সময় কারও সঙ্গে কথা বলা উচিত নয়। এতে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারে।

চিনি দেওয়া থেকে বিরত থাকা :  বিশ্বাস করা হয়, এই পুজোয় কাউকে চিনি দিতে নেই। এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। তাই এদিন চিনি দেওয়া থেকে বিরত থাকা উচিত।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?