Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলাকে জিকা-সংক্রান্ত গাইডলাইন পাঠাল কেন্দ্র, বাড়তি সতর্কতা গর্ভবতীদের ক্ষেত্রে

জিকা প্রতিরোধের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের Director General of Health Services অতুল গোয়েল একটি নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরবসাগরের তীরে মহারাষ্ট্রে বাড়ছে জিকা ভাইরাসের(Zika Virus) প্রকোপ। সেখানে গত ৪৮ ঘন্টায় ৫ জনের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে ৩জন অন্তঃসত্ত্বাও রয়েছেন। এই নিয়ে শুধু মহারাষ্ট্রেই জিকা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। মহারাষ্ট্রের পড়শি রাজ্য কর্নাটকের শিবামোগা জেলাতেও ২জন জিকা আক্রান্তের খবর মিলেছে। আর তার পরে পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জিকা ভাইরাস নিয়ে সতর্ক করল দেশের সব রাজ্যকে। জিকা প্রতিরোধে রাজ্যগুলির উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের Director General of Health Services অতুল গোয়েল(Atul Goyel) একটি নির্দেশিকা পাঠিয়েছেন। সেই নির্দেশিকা বা গাইডলাইন(Guideline) পাঠানো হয়েছে এ রাজ্যের স্বাস্থ্য দফতরেও(West Bengal State Health Department)। সেখানেই বলে দেওয়া হয়েছে গর্ভবতীদের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে যাতে তাঁরা কোনও ভাবেই যেন এই ভাইরাসে আক্রান্ত না হন।

কেন্দ্রের পাঠানো গাইডলাইনে বলে দেওয়া হয়েছে, কারও যদি মনে হয় বা কোনও রোগীকে দেখে যদি চিকিৎসকের মনে হয় যে সে জিকা ভাইরাসে আক্রান্ত তাহলে তাঁর রক্ত অথবা মূত্রের নমুনা যেন পরীক্ষা করা হয়। কেউ সংক্রমিত হলে তাঁর চিকিৎসার পাশাপাশি তাঁর দিকে নজরও রাখতে হবে। যদি কোনও গর্ভবতী এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তাঁর গর্ভস্থ ভ্রূণের ওপরেও নজর রাখতে হবে। কেননা, মা সংক্রমিত হলে গর্ভস্থ ভ্রূণে যেমন সংক্রমণ ছড়ায়, তেমনই ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হয়। গাইডলাইনে প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে যার মূল কাজই হবে জিকা ছড়ানোর অন্যতম উৎস এডিস মশার প্রকোপ থেকে যেন হাসপাতাল চত্বরকে মুক্ত রাখা যায় এবং বাধ্যতামূলক ভাবে প্রত্যেক আসন্ন প্রসবার জিকা স্ক্রিনিং করানো।   

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো জিকা ভাইরাসও ছড়ায় এডিস মশা। তবে শুধু এডিস নয়, জিকা ছড়াতে পারে আরও কয়েকটি মাধ্যমে। এর মধ্যে রক্ত সঞ্চালন এবং যৌন সংসর্গের বিষয় দু’টি খুবই কমন। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির মতো জিকারও কোনও সুনির্দিষ্ট চিকিৎসা নেই। চিকিৎসা হয় উপসর্গভিত্তিক। প্রতি ৫ জন জিকা সংক্রমিতের মধ্যে একজনের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, গাঁটে ব্যথা, চোখ লাল হওয়া এবং ত্বকে র‍্যাশের মতো উপসর্গ দেখা যায়। সে জন্যই জিকার উপসর্গ থাকুক বা না-থাকুক, গর্ভবতী মহিলাদের রক্ত বা মূত্রের আরটি-পিসিআর পরীক্ষা করে দেখে নিতে বলা হয়েছে।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত