‘ভোট দিতে এলেই চলবে গুলি’, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার পর এবার বিধানসভা উপনির্বাচনে উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। বুধবার সকাল থেকে চার বিধানসভা আসনে চলছে উপনির্বাচন। মানিকতলা কেন্দ্রে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে।

জানা গিয়েছে, ১৬৭ এবং ২৩৪ নম্বর বুথের ভোটাররা অভিযোগ করেছেন বুথে এলে গুলি করার হুমকি দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাই তাঁরা বুথে যেতে ভয় পাচ্ছে। আর এই কথা ভোটারদের কাছ থেকে শুনে বুথে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। সূত্রের খবর, ভোটারদের হুমকির ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে জানাবেন সুপ্তি পান্ডে। পাশাপাশি তৃণমূল প্রার্থীর অভিযোগ বুথে বুথে প্রিসাইডিং অফিসারের কাজ নিজেরা উপযাজক হয়ে করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

উল্লেখ্য, মানিকতলা বিধানসভা অধিবেশনে তৃণমূলের হয়ে লড়ছেন প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। বুধবার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দিতে আসেন। শুধু তাই নয় বাইরে বেরিয়ে একসঙ্গে পোজ দিলেন হাসি মুখে।
ভোটদানের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ‘জীবনে এই প্রথম মনে হল নিজের জন্য কিছু করলাম।‘

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে