শয্যা থেকেই করিনা লেন্সবন্দি করলেন অসাধারণ দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে করিনার নাম অনেক এগিয়ে। অনুরাগীদের সঙ্গে প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবন ভাগ করে নেন। বর্তমানে তিনি রয়েছেন দেশের বাইরে। স্বামী সাইফ আলী খান এবং সন্তান তৈমুর এবং জেহের সাথে বেশ ভালই ছুটি কাটাচ্ছেন করিনা। আর সেখানে সমুদ্রতট থেকে ছবি তুললেন অভিনেত্রী।

এবার তাঁর সামাজিক মাধ্যমে দেখা গেল শার্টবিহীন সাইফকে। ছবিতে দেখা যাচ্ছে সৈকতে রোদে ভিজছে সাইফ। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘ড্যাডি-ও। সামার ২০২৪।’ অন্যদিকে আরেকটি ছবির ক্যাপশনে দেখা যাচ্ছে ‘আমার বিছানা থেকে দেখুন’। সেখানে দেখা যাচ্ছে আরামকেদারায় বসে সাইফ, তৈমুর ও জেহ। বর্তমানে সপরিবারে ইউরোপে ছুটি কাটাচ্ছেন তাঁরা।

কিছুদিন আগেই করিনা সমুদ্রসৈকতে থেকে ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। একটি ছবি তুলেছিলেন আয়না দেখে। রোদচশমা পড়ে সাদা মাল্টি কালার শার্টে নজর কেড়েছিলেন তিনি। অন্য ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রতটে শুয়ে আছেন করিনা। তাঁর পরনে ছিল নীল রঙের বিকিনি।

উল্লেখ্য, বলিউডের ছোটে নবাব সাইফ আলি খানকে ভালোবেসে বিয়ে করে গত এগারো বছর ধরে সুখে সংসার করছেন অভিনেত্রী করিনা কাপুর। তাঁর সামাজিক মাধ্যমে প্রায়ই সাইফের ছবি দেখা যায়। করিনাকে শেষ দেখা গিয়েছে ‘ক্রু’ ছবিতে। এর আগে তিনি জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার সঙ্গে ‘জানে জান’ ছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে সাইফ আলি খানকে শেষ দেখা গিয়েছিল ওম রাউতের ২০২৩ সালের চলচ্চিত্র আদিপুরুষে প্রভাস এবং কৃতি শ্যাননের সঙ্গে। তবে সাইফের পরবর্তী ছবি হল ‘দেবরা’, যেখানে তিনি জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ