জঙ্গলমহলে পরিবেশ দূষণ রুখতে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বেলিয়াবেড়া থানার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ চলছে। একনাগাড়ে বৃষ্টি ,হড়পা বান, পাহাড়ি রাস্তায় ধ্বস স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে তুলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অথচ দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি অব্যাহত। দুই বঙ্গে আবহাওয়ার দুই রূপের পেছনে পরিবেশ দূষণকেই দায়ী করছেন পরিবেশবিদরা। কংক্রিটের জঙ্গল আর বৃক্ষের সংখ্যা কমে যাওয়া পরিবেশের ভারসাম্য তাকে ভারসাম্যহীন করে তুলেছে।তীব্র দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প আর কিছু নেই। সেটা মানুষ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর আষাঢ় মাস হল বৃক্ষ রোপনের আদর্শ সময়।

ঝাড়গ্রাম জেলা(Jhargram District) পুলিশের বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্দী হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো পুলিশের উদ্যোগে পরিবেশ দূষণ ঠেকাতে বিক্ষরোপন কর্মসূচি। শনিবার প্রায় ৫০ টি গাছ লাগানো হয় স্কুল প্রাঙ্গণে। এর পাশাপশি স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করা হয়। এর পাশপাশি ডেঙ্গু প্রতিরোধ, দুর্ঘটনা ঠেকাতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি (OC)সুদীপ পালোধি, ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি(DSP) হেডকোয়ার্টার সমীর অধিকারী, স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল পাল সহ অন্যন্য পুলিশ আধিকারিক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সব সময় জঙ্গলমহলে সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন।

শীতে জঙ্গলমহলের দরিদ্র মানুষদের শীত বস্ত্র বিতরণ, জঙ্গলমহলে ছেলে মেয়েদের পুষ্টিকর খাদ্য বিতরণ, মেধাবী ছাত্রদের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসার প্রশিক্ষণ, খেলাধুলায় আগ্রহী ছেলেমেয়েদের ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন বিশেষ উদ্যোগ নিয়ে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি। এবার বৃক্ষ রোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করতে দেখা গেল বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধিকে। দুষ্টের দমন এবং সৃষ্টের পালনে জঙ্গলমহলের পুলিশের এই ভূমিকাকে প্রশংসা করেছেন সকলে।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর