ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করল পাক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জোর ধাক্কা খেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ ঘোষণা করেছে শাহবাজ শরিফ সরকার। সোমবার (১৫ জুলাই) পাকিস্তানের তথ্য মন্ত্রী আত্তা তারার জানিয়েছেন, ইমরানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পরেই ক্ষমতা হারানোর আশঙ্কায় ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণার পথে হাঁটল পাকিস্তানি সেনার হাতের পুতুল হিসাবে পরিচিত শাহবাজ শরিফ সরকার। যদিও প্রবীণ আইনজীবীরা মনে করছেন, ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত আদালতে ধাক্কা খাবে।

গত বছর পাকিস্তানের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে পিটিআইয়ের প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে পারেননি ইমরানের দলের প্রার্থীরা। নির্দল হয়েই লড়েছিলেন। ভোটের পরে ইমরানের দলের ক্ষমতা দখল রুখতে হাত মিলিয়েছিল পাক সেনার হাতের পুতুল হিসাবে পরিচিত দুই দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)।

সম্প্রতি একাধিক মামলায় ইমরানের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট-সহ দেশের একাধিক শীর্ষ আদালত। গত সপ্তাহেই অবৈধ বিয়ে মামলায় (ইদ্দত কেস) ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দিয়েছিল আদালত। একের পর এক মামলায় জামিন মেলায় এবং মামলা খারিজ হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর জেলমুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। আর তাতেই প্রমাদ গুনেছেন দেশের বর্তমান শাসকরা। ইমরান খান যাতে জেল থেকে বেরিয়ে রাজনীতি করতে না পারেন, তার জন্যই তড়িঘড়ি পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ ঘোষণার পথে হেঁটেছে শাহবাজ শরিফ সরকার। এদিন পিটিআইকে নিষিদ্ধ করার পক্ষে সাফাই দিতে গিয়ে তথ্যমন্ত্রী আত্তা তারার বলেন, ‘সাইফার মামলা, ৯ মে সেনার উপরে হামলার ঘটনা-সহ একাধিক অভিযোগ রয়েছে পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাই দেশদ্রোহিতার অভিযোগে পিটিআইকে নিষিদ্ধ করা হয়েছে।’

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর