মন্দারমনিতে ঘুরতে গিয়ে বিপত্তি, স্নান করতে নেমে সমুদ্রে ডুবে মৃত্যু ২ পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কম বেশি সকলেই বন্ধু বা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মন্দারমনি যায়। তাই সপ্তাহের শুরু বা শেষ মন্দারমনির  সমুদ্র  সৈকতে উপচে পড়ে পর্যটকদের ভিড়। এরমাঝে ঘটল বিপত্তি। সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন যুবক। তাদের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার হলেও এখন একজনের দেহ খোঁজ মেলেনি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

রবিবার ছয় বন্ধুরা মিলে মন্দারমনি ঘুরতে যায়। মঙ্গলবার সকালে তাঁরা সকলেই সমুদ্রে স্নান করতে নামে। আর তখন ঘটল বিপত্তি। আচমকাই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে চলে যায় তিন বন্ধু। তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন নুলিয়ারা। এরপর মন্দারমণি কোস্টাল থানার পুলিশ উদ্ধার হওয়া পর্যটকদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।  নিহতরা হলেন, কৌশিক মণ্ডল ও সমর চক্রবর্তী। তবে তাঁরা কোথাকার বাসিন্দা তা এখন জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে মন্দারমণি কোস্টাল থানার ওসি দেবব্রত বেরা জানান, ‘আমরা নিখোঁজ পর্যটকের খোঁজ পেতে তল্লাশি শুরু করেছি। নিহতদের পরিচয় এখন জানা যায়নি। ‘

উল্লেখ্য, এই প্রথম নয়। দিঘার সমুদ্রে নেমে প্রাণহানির ঘটনা এরআগে হয়েছে। গত মে মাসে রিমেল ঘূর্ণিঝড়ের সময় দিঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে প্রাণ যায় এক পর্যটক। প্রায় ১১ ঘণ্টা তল্লাশি চালানোর পর নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর ফের দিঘার সমুদ্রে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি।

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও