বঙ্গে ভোট বিপর্যয়ের দায় কাঁধ থেকে  ঝেড়ে ফেললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। আর তা নিয়ে বিভিন্ন মহলে চলছে বিস্তর কাঁটাছেড়া। এই আবহে বুধবার সায়েন্স সিটির বৈঠক করে পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ আমি  বিরোধী দলনেতা। সংগঠনের  দায়িত্বে নেই।‘

পাশাপাশি শুভেন্দু জানান, ‘সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বনসলকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়ে এসেছি কীভাবে বাংলাকে বাঁচানো যায়।‘  এদিনের সায়েন্স সিটির বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। আর এই বৈঠকে  লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩০-৩৫ আসন জয়ের টার্গেট নিয়েছিল গেরুয়া শিবির। আর তাতে কার্যত জল ঢেলে দিয়েছে বাংলার মানুষ। মাত্র ১২ টি আসনে জিততে পেরেছিল। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকে অনেকটাই কম। বলা বাহুল্য, ২০১৯ সালে বঙ্গে লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার নেপথ্যে অন্যতম ফ্যাক্টর ছিলেন মুকুল রায়। এমনটাই মনে করে রাজনৈতিক মহল। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই ফের তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এই আবহে নির্বাচনে বিজেপির হার দায় কাঁধ থেকে  ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের