মাওবাদী পোস্টার ঝাড়গ্রামে, আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের মাওবাদীদের নাম করে পোষ্টার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। ভুয়ো এই পোষ্টার এর পেছনে বেআইনি এক কারখানার মালিকের হাত আছে বলে সন্দেহ গোয়ান্দাদের। ঝাড়গ্রামের বেলপাহাড়ি(Belpahari) এলাকা বরাবরই খনিজ সমৃদ্ধ। এখানকার জঙ্গল পাহাড় এর উপর বরাবরই নজর এই সব জমি মাফিয়াদের।সম্প্রতি এই রকম এক বেআইনি কারখানর মালিক গোষ্ঠী বেলপাহাড়িতে জমি অধিগ্রহণ করতে গেলে বাধাপ্রাপ্ত হয়। তাদের নামে গন অভিযোগ জমা দেয় গ্রামবাসীরা। বন্ধ হয়ে যায় ঐ সংস্থার জমি অধিগ্রহন করে খনিজ লুঠ করার পরিকল্পনা।

এর পরেই পূর্বের মাওবাদী আন্দোলনের সময় মাওবাদীদের নাম করে ঝাড়গ্রাম গ্রামীন এলাকাতে যে ভাবে জমি লুঠ করা হয়েছে, এখানেও একি কার্য পদ্ধতি অবলম্বন করে জমি লুঠ করার চেষ্টা শুরু করে। যেহেতু মাওবাদীদের নামে একটা আতঙ্ক আছে মানুষের। সেই আতঙ্ককে কাজে লাগিয়ে এলাকার জমি দখল করার প্রচেষ্টা শুরু হয়। প্রতিবাদ করলে মাওবাদী(Maoist) তকমা লাগিয়ে গরিব গ্রামবাসীদের গ্রেপ্তার করা হবে। তবে এখন প্রশাসন অনেক বেশী সতর্ক।

তার এই ভুয়ো পোষ্টার(Poster) পরার সাথে সাথে বিশেষভাবে খোঁজ খবর শুরু করে। এর পেছনে যে এলাকার জমি দখলের অসাধু চেষ্টা তা একরকম নিশ্চিত হয় প্রশাসন। পুলিশের তরফে কোনো বিবৃতি না পেলেও এগুলো যে এলাকায় অশান্তি করতে ভুয়ো পোষ্টার তা এক প্রকার স্বীকার করে নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার(Belpahari P.S.) ভূলাভেদা জিপির চড়কপাহাড়ী ও চিরুগোড়া গ্রামের রাস্তার ধারে এই পোষ্টার গুলো সোমবার সকালে দেখা যায়। পরে পুলিশ সেগুলোকে উদ্ধার করে।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর