চোপড়ার পর জলপাইগুড়ি, পুলিশের ওপর চলল দুষ্কৃতী হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর উত্তরবঙ্গে আক্রান্ত হল পুলিশ। চোপড়ার পর এবার জলপাইগুড়িতে পুলিশের ওপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। জানা গিয়েছে, সন্দেহভাজন গাড়ি আটকাতেই পুলিশ গাড়ি আটকাতেই চলল গুলি। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানি হয়নি।

বুধবার দিনবাজার এলাকায় রাস্তার পাশে একটি গাড়ি রাখা ছিল। আর তা দেখেই স্বাভাবিকভাবে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে টহল দেওয়া শুরু করে পুলিশ। আর সেইসময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পর পর তিন রাউন্ড গুলি চালান হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই তাদেরকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বহিরাগত।

উল্লেখ্য, বুধবার রাতে উত্তর দিনাজপুরের  চোপড়ায় অভিযুক্তদের ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে  আক্রান্ত হল পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা অপহরণে অভিযুক্তদের ধরতে ওই এলাকায় গিয়েছিলেন পুলিশের কর্মীরা। সেই সময় তাঁদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাতেই গুরুতর জখম ৪জন পুলিশ কর্মী। জখমদের মধ্যে রয়েছেন পুলিশের দুই আধিকারিক, এক কন্সটেবল ও একজন গাড়ির চালক। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি নিয়ে গিয়ে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনারই পুনরাবৃত্তি হল জলপাইগুড়িতে।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর