আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্টান্ট দেখাতে গিয়ে দিল্লিতে পাকড়াও খোদ স্পাইডারম্যান, ২৬,০০০ জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করার জন্যে সোশ্যাল ইউজাররা প্রতিনিয়ত নানা কাণ্ড ঘটাচ্ছে। আর প্রতিদিনই মানুষ নতুন নতুন বোকামি করছে। বর্তমানে ইনস্টাগ্রাম রিল ট্রেন্ডিংয়ের প্রথম তালিকাতেই রয়েছে। আর ভাইরাল হওয়ার জন্যে ইনস্টাগ্রাম এবং রিল হল প্রধান মাধ্যম। তবে শুধু যে জনপ্রিয়তা বাড়ে তা নয়, বর্তমানের অনেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ব্যপক রোজগারও করেন। ভাইরাল হওয়ার জন্যে কেউ নাচে, কেউ গায়, আবার কেউ স্টান্ট করে, এভাবে মানুষ তাঁর প্রতিভার বিকাশ করছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মাঝে মধ্যে এগুলিই হয়ে যায় সবচেয়ে বড় বিপজ্জনক। কেউ কেউ অকালেই প্রাণ হারায়, আবার কেউ কেউ আইনি বিপাকে জড়িয়ে পড়েন। তবে এবার দিল্লি থেকে পুলিশের হাতে পাকড়াও হল খোদ স্পাইডার-ম্যান। কি অবাক হচ্ছেন, ভাবছেন সুপারম্যানদের তো শুধু সিনেমাতেই দেখা যায়, বাস্তবেও আছে নাকি স্পাইডার-ম্যান? হ্যাঁ, এবার এমনই একটি খবর এলো দিল্লি থেকে।

দিল্লি পুলিশ সম্প্রতি ২০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। যে কিনা ‘স্পাইডারম্যান’ পোশাক পরে রাস্তায় মারাত্মক স্টান্ট করছিল। পর্দাকে একেবারে বাস্তবের মাটিতে নিয়ে এসে ফেলল। কিন্তু পর্দায় সবটাই কাল্পনিক, বাস্তবে তার কোনও স্থান নেই। আসলে, দিল্লির দ্বারকা এলাকায় একটি চলন্ত গাড়ির বনেটে বসে থাকতে দেখা গিয়েছিল স্পাইডার-ম্যান সাজা যুবকটিকে। তাঁর সঙ্গে আরও একজন ১৯ বছর বয়সী যুবক গৌরব সিং ছিলেন, যিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ৷ যা কিনা ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। পুলিশের কাছে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এবং এই মামলায় বিপজ্জনক ড্রাইভিং এবং অন্যান্য লঙ্ঘনের জন্য পুলিশ ‘স্পাইডারম্যান’-কে ২৬,০০০ টাকা জরিমানা করেছে। স্পাইডারম্যান সেজে ঘুরে বেড়ানো ছেলেটির নাম আদিত্য এবং সে নাজাফগড়ের বাসিন্দা। টিভিতে স্পাইডারম্যান দেখে তার মতোই হওয়ার চেষ্টা করছিল যুবকটি। দিল্লি পুলিশ ওই ব্যক্তির একটি ভিডিও পোস্ট করেছে। এবং দিল্লি পুলিশ দ্বারকায় স্পাইডারম্যান পোশাক পরা একটি গাড়ির বনেটে বসে মোটর যান আইনের বিধান লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধারার অধীনে ২৬,০০০ এর মোট চালান জারি করেছে।

 

তবে এই ধরণের প্রথম ঘটনা নয়। কিছুক্ষণ আগে স্পাইডার-ম্যানের ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এতে স্পাইডার-ম্যানের মতো পোশাক পরা এক ব্যক্তিকে দেখানো হয়েছে। ভাইরাল ভিডিওতে, তাকে বাড়ির বারান্দায় রোটি বেলতে এবং উনুনে রান্না করতে দেখা গেছে। স্পাইডার-ম্যানকে রান্নার মতো দৈনন্দিন কাজ করতে দেখে নেটিজেনরা অবাক হন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষকে ব্যপক মজা দিয়েছে। তবে তিনি আইন ভঙ্গের মতো কিছু করেননি তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ