Loading live market data...
Loading active stocks...
Connecting...

Tiljala: খাস কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ । বুধবার তিলজলায় এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ ।  তাঁর গলায় মিলেছে দাগের চিহ্ন।  জানা গিয়েছে, নিহত ওই তরুণী পানশালায়  কাজ করতেন। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে উঠছে প্রশ্ন ।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে ফ্ল্যাটের বেল বাজানোর পর দরজা খোলেনি তরুণী। তাই সন্দেহ হতেই  তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে  পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙতেই উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কী করে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি।

সূত্রের খবর,  নিহত  ওই তরুণী টানা আট মাস ধরে তিলজলায় ওই ফ্ল্যাটে থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর  লিভ – ইন পাটনার। তবে এদিনের ঘটনার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনার  তদন্তে নমুনা সংগ্রহের জন্য পৌঁছিয়েছে ফরেনসিক দল । কী করে মৃত্যু হল তা জানতে তরুণীর ফোন খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাই নয় ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তাতে উঠছে একের পর তথ্য। পুলিশ সূত্রে খবর, পানশালাতেই নিহত ওই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল এক যুবকের। এরপর থেকে ওই তরুণী তিলজলায় ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ইতিমধ্যেই তরুণীর রহস্য মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?