সরাসরি ইজরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেইনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইজরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেইনি। মার্কিন সংবাদমাধ্যম সূ্ত্রে খবর, গতকাল বুধবার (৩১ জুলাই) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে , তেহরানে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পরে পরেই জরুরি বৈঠকে বসেছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই মৃত্যুতে ইজরায়েলের হাত আছে বলে মনে করছে ইরান। জরুরী বৈঠকে হানিয়ার মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই বৈঠকে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্যসহ ৩ ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদিও তাঁদের নাম প্রকাশ করা হয় নি।

যদিও হানিয়ার ওপর হামলার পেছনে কে রয়েছে তা এখনও জানা যায়নি। তবে হামাস ও ইরানের উভয়ের দাবি, হানিয়ায় মৃত্যুর পেছনে রয়েছে ইজরায়েল। যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া জানায় নি ইজরায়েল।

তবে এই নিয়ে সরাসরি ইজরায়েলে হামলা করার ব্যাপারে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ‘এটা এখনো স্পষ্ট নয়, ইরান ঠিক কতটা শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। তবে ইরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণে আরেকটি আক্রমণ করার কথা বিবেচনা করছেন, তবে অবশ্যই বেসামরিক লক্ষ্যবস্তুতে যেন হামলা না হয় তা নজরে রাখতে হবে।’ইরানি এ কর্মকর্তারা আরও জানিয়েছেন, ‘ইরানের রাষ্ট্রীয় বিষয়ে খামেইনির কথাই শেষ কথা।’

যদিও হানিয়ার মৃত্যু নিয়ে খামেইনি ইঙ্গিত দিয়েছেন, ইরান সরাসরি প্রতিশোধ নেবে। তিনি জানিয়েছেন, ‘ হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না। আমরা তাঁর রক্তের প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য হিসেবে দেখছি, কেননা এই ঘটনা ইরানের মাটিতে ঘটেছে।’

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন