কলকাতার এই প্রাচীন শিব মন্দিরে ভস্ম মাখেন মহাদেব

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সমগ্র মহাজগতের অধিকর্তা দেবাদিদেব মহাদেব। তিনিই আদি, তিনিই অন্ত। সারা দেশ জুড়েই তাঁর অসংখ্য জাগ্রত মন্দির আছে। ঠিক তেমনই কালীক্ষেত্র কলকাতাতে ভক্তরা মহাদেবের যে মন্দিরগুলো অত্যন্ত জাগ্রত বলে মনে করে, সেগুলির মধ্যে অন্যতম হল শ্রী ভূতনাথ মন্দির । কলকাতার আহিরীটোলার নিমতলা এলাকায় গঙ্গার তীরে এই মন্দির অবস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই স্থানে  ভগবান মহেশ্বরের বাস। প্রতি শ্রাবণ এবং চৈত্রমাসে তাই এই মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় হয়। এছাড়া সারাবছরই অগণিত ভক্তরা তাদের নানা মনস্কামনা জানাতে এই মন্দিরে ভিড় করেন।

কথিত আছে, কলকাতার ভূতনাথ মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। আনুমানিক ১৫২৭ সালে রাজা অজবর সেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি প্রাচীন নিমতলা শ্মশানের কাছে অবস্থিত হওয়ায় এখানে দেবাদিদেবকে ভস্মধারী রূপে পূজা করা হয়। তাই, প্রচলিত নিয়মানুসারে শ্মশানের ছাই দিয়ে আরতি করা হয় মহাদেবকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাদেব স্বয়ং রাতে আসতেন এই শ্মশানে এবং ভস্মে আচ্ছন্ন হয়ে থাকতেন। প্রাচীন জনশ্রুতি অনুযায়ী, একজন সিদ্ধ সাধু সেই শ্মশানে তপস্যা করতেন। এমনকি, প্রত্যহ রাতে শিবলিঙ্গ নিজে থেকে আলোকিত হতেন এবং কোনও কোনও ভক্ত বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিলেন এই মন্দিরে।

ভক্তদের বিশ্বাস, তারা এই মন্দিরে মনের শান্তি খুঁজে পান এবং কথিত আছে, এই মন্দিরে এসে মহাদেবের পূজা করলে মনস্কামনা পূরণ হয়। মন্দিরে ভিড় থাকলে ভক্তদের বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে দেওয়া হয় না। শ্রাবণের সোমবারগুলিতে এই মন্দিরে লক্ষাধিক ভক্তের  ভিড় হয় ও সারারাত ধরে ভক্তরা পুজো দেন আর শিবের মাথায় জল ঢালেন। এই সময় ভিড় নিয়ন্ত্রণে এখানে নিরাপত্তার ব্যাপক বন্দোবস্ত থাকে। জানা যায়, এই মন্দিরের পাশে অবস্থিত বজরংবলী হনুমানের মন্দিরও। যে সমস্ত দর্শনার্থী ভূতনাথ মন্দির দর্শন করেন, সেই ভক্তদের অনেকে আবার পাশের হনুমান মন্দিরেও পুজো দেন। শহর কলকাতার বিভিন্ন এলাকা তো বটেই, বিভিন্ন জেলাগুলি থেকেও এই প্রাচীন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান ভক্তরা।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি