‘নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে’, মহিলাদের সুরক্ষা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই আবহে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন,’ মহিলাদের ওপর অত্যাচার আমাদের আরো গম্ভীরভাবে নিতে হবে। এর বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ চলছে। আমি নিজেও সেই ক্ষোভ বুঝতে পারছি।‘

রাজ্য সরকারের উদ্দেশ্যে মোদি বলেন,’  দেশের  রাজ্য সরকার গুলিকে এটাকে গম্ভীরভাবে দেখতে হবে।  দ্রুত তদন্ত এবং যারা এই ধরনের কাজ করছে তাদের কঠিনতম সাজা দিতে হবে। যখন ধর্ষণ কিংবা নারী নির্যাতনের মত ঘটনা ঘটে, তখন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এমন নারকীয় ঘটনা করা ব্যক্তিদের যখন সাজা দেওয়া হয়, তখন সেটা নিয়ে তেমন আলোচনা করা হয় না। এই ধরনের আলোচনার প্রয়োজন কারণ তাহলে মানুষ বুঝতে পারবে এমন কাজ করলে ফাঁসি হবে। আমার মনে হয় এই ভয় ধরানো প্রয়োজন।‘

উল্লেখ্য, গত বুধবার রাতে ‘মেয়ের রাস্তা দখল’ কর্মসূচির মাঝেই উত্তেজনা ছড়ায় আর জি কর হাসপাতাল চত্বরে৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও৷ এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার সময় নরেন্দ্র মোদির কথায় উঠে আসে নারী সুরক্ষার প্রসঙ্গও৷

 

 

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া