রবিবার WBCS পরীক্ষা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ চলবে বাড়তি Metro

আগামী রবিবার কলকাতার Lifeline হিসাবে চিহ্নিত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত North South Bound Metro Service-এ মিলবে বাড়তি ৮টি ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রশাসনিক স্তরে যোগদানের পাশাপাশি পুলিশের আধিকারিক পদের জন্য দিতে হয় West Bengal Civil Service বা WBCS পরীক্ষা। আগামী রবিবার রয়েছে WBCS মুখ্য পরীক্ষা বা Main Exam। সেই কারণেই রাজ্য সরকারের অনুরোধে সেদিন বাড়তি ট্রেন পরিষেবা চালাতে রাজি হয়ে গেল কলকাতা মেট্রো রেল(Kolkata Metro Rail) কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী রবিবার ১৮ অগস্ট কলকাতার Lifeline হিসাবে চিহ্নিত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত North South Bound Metro Service-এ মিলবে বাড়তি ট্রেন। WBCS পরীক্ষার কথা বিবেচনা করেই সেদিন অতিরিক্ত মেট্রো চালাবে রেল। অন্যান্য রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলে। কিন্তু ১৮ অগস্ট সেখানে আরও ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোরেল সূত্রে খবর।

আরও পড়ুন, আর জি করে হামলায় জড়িত আরও কয়েকজনের মুখ সামনে আনল কলকাতা পুলিশ

জানা গিয়েছে, দমদম থেকে ওই দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্য দিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়বে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও দক্ষিণেশ্বর(Dakshineshwar) থেকে কবি সুভাষগামী(Kabi Subhash) প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে ১৮ অগস্ট অর্থাৎ রবিবার WBCS মেন পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই মেট্রো পরিষেবা চালু হবে রবিবার সকাল ৭টায়। তার পরের ট্রেনটি সাড়ে ৭টা, তার পর ৮টা এবং সাড়ে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে। তার পর অন্যান্য রবিবার যে সময়ানুসারে মেট্রো চলে, সে ভাবেই চলবে।

আরও পড়ুন, ‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না, আইনশৃঙ্খলা কী ভাবে রক্ষা করবে’, প্রশ্ন হাইকোর্টের

কৌশিক মিত্র আরও জানান, অন্যান্য রবিবার যেমন সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়, তেমনটা হবে না আগামী রবিবার। WBCS পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সে দিন সকাল ৭টা থেকে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সিভিল সার্ভিস পরীক্ষার্থীরাই যাবেন এই ট্রেনগুলিতে, এমন নয়, সাধারণ যাত্রীরাও ওই দিন সকাল থেকেই মেট্রোতে সফর করতে পারবেন বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। তবে অন্যান্য রবিবারের মতো গ্রিন লাইন ১, ২, পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া