আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পুলিশ আন্দাজ করতে পারেনি’, আরজি করে হামলায় ব্যর্থতা স্বীকার বিনীত গোয়েলের

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর  কাণ্ড নিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বুধবার মহিলারা ‘ রাত দখল’ কর্মসূচী নিয়ে রাজপথে নামে। আর তখনই ছড়ায় হিংসা। মধ্যরাতে আরজি কর হাসপাতালে চলে ভাঙচুর। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি এসে তিনি প্রথমে দু’টি ভিডিয়ো দেখান। একটা ১.২৮ মিনিট এবং ১.০৮ মিনিটের। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কীভাবে হাসপাতালের মধ্যে হামলা চালান হয়েছিল।

এই ভিডিও দেখানোর পরেই পুলিশ কমিশনার বলেন,’  স্বতঃস্ফূর্ত ভাবে কোনও জমায়েত হলে কোন নেতা থাকে না। তা নিয়ন্ত্রণ করা চাপের হয়ে দাঁড়ায়। তবুও যাতে না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, সেইজন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। তবে আন্দোলন যে হিংস্র হয়ে উঠবে, তা পুলিশ আন্দাজ করতে পারেনি।‘ বিনীত স্বীকার করেছেন, ‘ডিসিপি পর্যায়ের পুলিশও মোতায়েন করা হয়েছিল। কিন্তু যখন ডিসিপি আহত হয় তখনই পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। তাই পরিস্থিতি সামাল দিতে বেশ সময় লাগে।‘এই ঘটনাকে ‘একে আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন’ বলে অভিহিত করেছেন পুলিশ কমিশনার।

অন্যদিকে বর্তমানে আরজি করের ঘটনা নিয়ে যেসব গুজব রটছে তা নিয়ে সরব হয়েছেন পুলিশ কমিশনার। বললেন,’ আমরা কাউকে বাঁচাচ্ছি না। প্রমাণ না থাকলে আমরা কাউকে ধরতে পারব না।‘ ইতিমধ্যেই আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই। তাই বর্তমানে তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখতেই বলেছেন বিনীত গোয়েল।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ