Loading live market data...
Loading active stocks...
Connecting...

৫৬ ভোগের মধ্যে অন্যতম! এইভাবে পঞ্জিরি বানিয়ে নিবেদন করলে তুষ্ট হন গোপাল

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ তারিখ পড়েছে জন্মাষ্টমী। এই দিন নিষ্ঠা ভরে শ্রীকৃষ্নের পুজো করে থাকে ভক্তরা। পাশাপাশি এইদিন গোপালকে ৫৬ ভোগ অর্পণ করা হয়। এই ৫৬ ভোগের মধ্যে অন্যতম হল পঞ্জিরি। এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার। জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী একটি খাবার বলা যেতে পারে। এটি উত্তরপ্রদেশ, বিহার ও পাঞ্জাব এলাকায় বেশ জনপ্রিয়। এটি মূলত তৈরি হয় ধনের বীজ গুঁড়ো, চিনি গুঁড়ো, দেশি ঘি, কাজু বাদাম, বাদাম, পেস্তা এবং কিশমিশ দিয়ে তৈরি করা হয় পঞ্জিরি। জেনে নিন ঘরে বসে বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : ১ কাপ আটা, ২ কাপ মাখনা, নারকেলের কোড়া,  ১ কাপ আমন্ড, কাজু ও কিশমিশ,  এছাড়াও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন, পরিমাণমত ঘি, এলাচ গুঁড়ো ও চিনি

প্রণালী :  প্রথমে ১ চামচ ঘি দিয়ে কাজু ও আমন্ড লো ফ্লেমে ভেজে তুলে নিন। একইসঙ্গে এবার মাখনা লো ফ্লেমে ভেজে তুলে নিন। এবার পরিমাণমত ঘি দিয়ে, আটা দিয়ে দিন ওর মধ্যে। লো ফ্লেমে আটা ভেজে নিন। মনে রাখবেন ঘি এর পরিমাণ এখানে একটু বেশি দিয়ে আটা ভাজতে হবে। ঘিয়ে ভাজা আটা যেন নরন ও ভেজা ভেজা হয়। প্রায় ১৫- ১৬ মিনিট লাগতে পারে। এরপর সুগন্ধ বেরোলে আটা ভাজা অন্য পাত্রে তুলে রাখুন। এবার গরম প্যানে ঘি দিয়ে নারকেলের গুঁড়ো কয়েক সেকেন্ড নেড়েচেড়ে তুলে নিন।

এবার মাখনা,কাজু ও আমন্ড মিক্সিতে মোটা মোটা করে গুঁড়ো করে নিন। বা টুকরো করে নিতে পারেন।এবার সব এক সঙ্গে মিশিয়ে নিন ভাল করে (ভেজে রাখা আটা, নারকেল গুঁড়ো, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস) এর সঙ্গে দিয়ে দিন চিনি ও এলাচ গুঁড়ো। ব্যস নেড়েচেড়ে নিলেই প্রসাদ তৈরি। উপর থেকে কেশর ও সামান্য ঘি ছড়িয়ে দিতে পারেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা