Loading live market data...
Loading active stocks...
Connecting...

গোপালের রোষের মুখে পড়তে না চাইলে জন্মাষ্টমীতে ভুলেও এই ৬ কাজ করবেন না !

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ অগাস্ট সোমবার, দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী। এই তিথিতেই শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনটি হিন্দুধর্মে বিশেষ একটি দিন। শাস্ত্র মতে এইদিন ভক্তিভরে পুজো করলে ও শ্রীকৃষ্ণকে তাঁর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হন। আরাধনায়  খুশি হলে ভক্তদের ডাকে সাড়া দেন তিনি। তবে আপনি কী জানেন জন্মাষ্টমীর দিন কোন কয়েকটি কাজ ভুলেও করতে নেই ? এই কাজগুলি করলে শ্রীকৃষ্ণের রোষের মুখে পড়তে পারেন। জেনে নিন কোন কয়েকটি কাজ এইদিন ভুলেও করতে নেই।

স্টিল বা লোহার ব্যবহার করবেন না : স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীতে ব্যবহার করবেন না। কেননা এর ফল শুভ নয় বলে মনে করা হয়। পরিবর্তে শ্রীকৃষ্ণের পুজোয় তামা, পেতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন। খুশি হবেন নাড়ুগোপাল।

বাসি ফুল দেবেন না :  কৃষ্ণের পুজোয় ফুল ব্যবহার করলে তা যেন তাজা ও টাটকা হয়। পুরনো বাসি বা নেতিয়ে পড়া ফুল ব্যবহার করবেন না। এতে রেগে যান কেষ্টঠাকুর।

পুজো শেষ হওয়ার আগে কিছু খাবেন না : পুজো শেষ হওয়ার আগে কিছু খেতে নেই। এমনকি এক কাপ চাও না। একান্তই যদি কিছু খেয়ে ফেলেন তাহলে পুজোয় বসার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নিন। নয়তো রোষে পড়বেন গোপালের।

অপরিষ্কার জামা-কাপড় পরবেন না : জন্মাষ্টমীতে ময়লা অপরিস্কার জামা কাপড় পরে পুজোয় বসা যাবে না। পুরনো হলে অসুবিধে নেই। তবে যাই পরুন না কেন তা হতে হবে পরিচ্ছন্ন।

ময়ুরের পালক ঘরে আনতে ভুলবেন না : ময়ুরের পালক ছিল গোপালের খুব প্রিয়। তাই তো তিনি সবসময় নিজের মাথায় ধারণ করে রাখতেন। তাই ময়ুরের পালক এইদিন ঘরে এনে রাখুন। এটি শুভ ফল দেবে।

গরু ও বাছুরের মূর্তি : জন্মাষ্টমীতে একটা গরু ও বাছুরের মূর্তি অবশ্যই ঘরে নিয়ে আসুন। এই মূর্তি আপনার দুঃখ-দুর্দশা দূর করবে বলে মনে করা হয়। কেননা গোপাল গরু বাছুরকে খুব ভালবাসতেন। নিজের হাতে লালান পালন করতেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা