দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মাষ্টমীতে গোপালকে তুষ্ট করতে নিবেদন করুন তালের এই সুস্বাদু রেপিপি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আগামী সোমবার (২৬ অগাস্ট) হল শ্রীকৃষ্ণের জন্মদিন। মথুরা শহরে কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মনে করা হয় শ্রীকৃষ্ণ হল শ্রীবিষ্ণুর নবম অবতার। আপনি কী জানেন বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময়ই ৷ ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ ৷ তাই একেবারে মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই ৷ আর জন্মাষ্টমীতে যদি আপনি নিজের হাতে রেঁধে গোপালকে তাঁর প্রিয় ভোগ দিতে পারেন, তবে মনের ইচ্ছে পূরণ করবে গোপাল। জেনে নিন গোপালকে তুষ্ট করতে মুচমুচে তালের বড়া বানাবেন কীভাবে।

উপকরণ : ঘন তালের শাঁস ১-২ বাটি, ময়দা ১ বাটি (মাঝারি সাইজের বাটি), আটা ১ বাটি, সুজি ১ বাটি, নারকেল কোড়া ১ বাটি, বাদাম, পেস্তা কুচি,  হাফ বাটি, চিনি ও পরিমাণমত লবন

প্রণালী : সবার প্রথমে একটা বড় পাত্রে সমান পরিমাণ আটা, ময়দা, সুজি, চিনি-লবন, নারকেল কোরা, বাদাম, পেস্তা কুচি ও ঘন তালের শাঁস দিয়ে খুব ভাল করে মেখে নিন।এবার ভালভাবে ফেটিয়ে নেবেন, যাতে মসৃণ ব্যাটার হয়। মাখা হয়ে গেলে ১৫ মিনিট ঢাকা দিয়ে একপাশে রেখে দিন।

এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিন। ১৫ মিনিট হয়ে গেলে পর ঢাকা খুলে আরও একবার ব্যাটারটা ফেটিয়ে নিন ভালভাবে। এরপর তালের ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে পর পর গরম তেলে ছাড়তে থাকুন। আঁচ মাঝারি রাখবেন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাল করে ভাজুন। হয়ে গেলে তুলে নিন। ব্যস তৈরি হয়ে গেল সুস্বাদু তালের বড়া! এবার গোপালকে নিবেদন করুন।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ