চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদলি হতে পারেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে রাজ্য প্রশাসনে। কেননা শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যের স্বাস্থ্য সচিব(State Health Secretary) নারায়ণ স্বরূপ নিগমকে(Narayan Swaroop Nigam) বদলি করা হতে পারে। পরিবর্তে রাজ্যের নয়া স্বাস্থ্য সচিব হওয়ার দৌড়ে থাকছেন বিবেক কুমার ও সুরেন্দ্র গুপ্তা। নাম শোনা যাচ্ছে, গুলাম আনসারিরও। এরা প্রত্যেকেই রাজ্যের স্বাস্থ্য দফতরে কাজ করে গিয়েছেন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অনেকেই মনে করছেন, আর জি কর কাণ্ডের জেরেই নারায়ণ স্বরূপ নিগমকে বদলি করা হচ্ছে। কেননা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনও আর জি করের অচলাবস্থা কাটাতে সফল কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি। আবার রাজ্যের নানা প্রান্তের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সেই সমস্যার সমাধানেও স্বাস্থ্য দফতরের শীর্ষ প্রশাসন সদর্থক কোনও পদক্ষেপ করতে পারেনি। আর তাই বদলি মুখে এসে দাঁড়িয়েছেন নারায়ণ স্বরূপ নিগম।

আরও পড়ুন, নবান্ন অভিযানের নামে হিংসাত্মক ঘটনার আশঙ্কা তৃণমূলের

২০২০ সালের মে মাসে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে অপসারিত করেছিল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগ ও দিন দিন হাসপাতালে অব্যবস্থার অভিযোগ এবং স্বাস্থ্যকর্মীদের অসন্তোষের জেরেই সেই সময় স্বাস্থ্যসচিবকে সরানো হয়েছিল বলে জানা গিয়েছিল নবান্ন সূত্রে। যদিও রাজ্যের তরফে তা নিয়মমাফিক বদলি হিসাবেই দেখানো হয়। বিবেকের জায়গায় রাজ্যের স্বাস্থ্যসচিব হন নারায়ণ স্বরূপ নিগম। সেই সময় তিনি ছিলেন রাজ্যের পরিবহণ দফতরের সচিব। পরিবহণ দফতর থেকে তাঁকে আনা হয় স্বাস্থ্য দফতরে। এবার নারায়ণকে স্বাস্থ্য থেকে সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা জানা না গেলেও নারায়ণের জায়গায় যে বিবেক ফিরতে পারেন সেই সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে বিবেক এখনও এই পদের জন্য চূড়ান্ত হননি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মনে করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে।

আরও পড়ুন, আর জি করের অচলাবস্থা মেটাতে চিকিৎসকদের বৈঠকে ডাকতে পারেন মুখ্যমন্ত্রী

আর জি কর কাণ্ডে যেভাবে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অচলাবস্থা নেমে এসেছে তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। অনেকেই মনে করছেন সেই কারণেই হয়তো নারায়ণকে বদলি করা হচ্ছে। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, শুধুমাত্র সচিব বদলি করে আর জি কর কাণ্ডকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির বদল ঘটবে না। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখন আর আন্দোলনের মাথাদের হাতে নেই। তা চলে গিয়েছে বাম-বিজেপির হাতে। সেখান থেকেই পরামর্শ দেওয়া হচ্ছে কর্মবিরতি চালিয়ে যাওয়ার। আর তার জেরে রাজ্যের হাসপাতালে হাসপাতালে অচলাবস্থা থেকেই যাচ্ছে এবং রোগীদের ভোগান্তিও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ক্ষোভও। তাই সচিব বদল করে এই সমস্যা মেটানো যাবে না। তবে নবান্ন সূত্রের খবর, আগামিকালের নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) পরে মুখ্যমন্ত্রী েই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ