তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির খান, প্রকাশ্যে ইঙ্গিত সুপারস্টারের

আমার বয়স এখন ৫৯, আমি আবার কোথায় বিয়ে করব, মুশকিল লাগ রাহা হ্যায় (মনে হচ্ছে কঠিন)। আমার জীবনে এখন অনেক সম্পর্ক আছে, আমি আবার সংযোগ করেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার বিয়ে করতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। পাত্রীও নাকি খোঁজা শুরু হয়ে গিয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী রীনা দত্ত, যে ঘরে আমিরের দুই সন্তান, ইরা খান এবং জুনায়েদ খান। মাত্র ১৬ বছর বয়সে অভিনেতা বিয়ে করেছিলেন রীণাকে। ২০০২ সালে তাঁকে ডিভোর্স দেন অভিনেতা। তবে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর পরিচালক কিরণ দত্তকে বিবাহ করেন আমির খান। সে ঘরেও তাঁর এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু ২০২১ সালে তাঁরা নিজেরাই ডিভোর্সের ঘোষণা করেন। যদিও অভিনেতা তাঁর দুই স্ত্রীর সঙ্গেই সম্পূর্ণভাবে যোগাযোগ বহাল রেখেছেন এবং সন্তানের দায়িত্বও পালন করেন। এ বছরের শুরুতেই মেয়ে ইরা খানের বিয়ে দিয়েছেন। বিয়ের সমস্ত রীতি অনুযায়ী, বাবার দায়িত্ব পালন করেছেন অভিনেতা। যাই হোক, মাঝে একজন অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল। এবার শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ে করতে চলেছেন সুপারস্টার। যদিও অভিনেতা তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে খুব কমই আলোচনা করেন।

সম্প্রতি, অভিনেতা তৃতীয়বার বিয়ে করার সম্ভাবনার কথা বলেছেন। আমির, সম্প্রতি রিয়া চক্রবর্তীর টক শো, চ্যাপ্টার 2- এ কথা বলার সময় তৃতীয় বিয়ে নিয়ে বলেছেন, “আমার দুটি অসফল বিয়ে হয়েছে, তাই আমার কাছ থেকে বিয়ের পরামর্শ চাইবেন না।” এরপরই রিয়া যখন জানতে চাইলেন তিনি আবার বিয়ে করার পরিকল্পনা করছেন, তখন আমির বলেন, “আমার বয়স এখন ৫৯, আমি আবার কোথায় বিয়ে করব, মুশকিল লাগ রাহা হ্যায় (মনে হচ্ছে কঠিন)। আমার জীবনে এখন অনেক সম্পর্ক আছে, আমি আবার সংযোগ করেছি। আমার পরিবার, আমার বাচ্চারা এবং আমার ভাইবোনরা আমার কাছের মানুষদের সঙ্গে থাকতে পেরে খুব খুশি। শুধু ব্যক্তিগত নয়, আমি পেশাদার জীবনের “চ্যাপ্টার 2″ শুরু করছি।”

অভিনেতার শেষ চলচ্চিত্র, লাল সিং চাড্ডা, বক্স অফিসে খারাপভাবে ব্যর্থ হয়েছিল। যার ফলে তিনি কাজ থেকে বিরতি নেন এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু পরে মত পাল্টে ছবির শুটিং শুরু করেন। যাইহোক, সাক্ষাৎকারের সময় আমির আরও উল্লেখ করেছিলেন যে তিনি জীবনে একা থাকতে পারবেন না। আমির বলেন, আমি একা থাকতে পছন্দ করি না। আমার একজন সঙ্গী দরকার। আমি একাকী নই, আমি সাহচর্য পছন্দ করি। আমি আমার প্রাক্তন স্ত্রী রীনা এবং কিরণ উভয়ের খুব কাছাকাছি, আমরা একটি পরিবারের মতো। জীবন অপ্রত্যাশিত, তাই আমরা কীভাবে এটি বিশ্বাস করব?” আমির খান বর্তমানে তার আসন্ন ছবি সিতারে জমিন পারের কাজ শেষ করছেন। এটি পরিচালনা করছেন আরএস প্রসন্ন। আমির ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং দর্শিল সাফারি।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া