আর জি কর কাণ্ডে আরও কী কেউ জড়িত, খুঁজেই চলেছে সিবিআই

কার্যত সিবিআইয়ের এখন দশা হয়েছে খড়ের গাদায় সূঁচ খোঁজার সামিল। তদন্তে তাঁরা এখনও কিছু করে দেখাতে পারেনি যা তাঁদের তদন্তের সাফল্য প্রমাণিত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সমাজ কার্যত আড়াআড়ি ভাবে দুই ভাগে বিভক্ত। একদলের দাবি, আর জি করে গণধর্ষণ হয়েছে। পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ সব লোপাট করে দিয়েছে। অপর দলের দাবি, গোটা ঘটনাকে ধামাচাপা দিতে আর তদন্তকে বিভ্রান্ত করতে দ্রুত বিচারের দাবি না তুলে, ভুয়ো তথ্য ছড়িয়ে প্রকৃত অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই দুই দলের মাঝে এখন দাঁড়িয়ে আছে সিবিআই(CBI)। তাঁরা আদালতের নির্দেশে তদন্ত করছে ঠিকই, কিন্তু তাঁরা এখনও এমন কিছু করে দেখাতে পারেনি বা তুলে ধরতে পারেনি যা তাঁদের তদন্তের সাফল্য প্রমাণিত করে। সূত্রে জানা গিয়েছে, সিবিআই এখন এটা দেখার আর খোঁজার চেষ্টা করছে যে, আর জি করের ঘটনায়(R G Kar Incident) আরও কী কেউ জড়িত, নাকি একাই ধর্ষণ আর খুনের ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রাই। আর যদিও অন্য কেউ জড়িত থেকে থাকে তাহলে সেই সব প্রমাণ কারা নষ্ট করেছে।

আরও পড়ুন, ধর্ষণের শাস্তি ফাঁসি, দিল্লি অভিযান থেকে বিশেষ আইন, একসুর মমতা-অভিষেকের

কার্যত সিবিআইয়ের এখন দশা হয়েছে খড়ের গাদায় সূঁচ খোঁজার সামিল। এই অবস্থায় নিহতের সুরতহাল, ময়নাতদন্ত ও বিভিন্ন ফরেন্সিক পরীক্ষার রিপোর্টই সিবিআইয়ের কাছে তদন্তের বড় ভরসা। একাধিক ব্যক্তি ওই চিকিৎসক-পড়ুয়ার ওপরে নির্যাতন করেছিল কিনা, ফরেন্সিক রিপোর্টেই তার সুস্পষ্ট জবাব মিলবে, মনে করছেন তদন্তকারীরা। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের(Sandip Ghosh) পলিগ্রাফ পরীক্ষা চলছে। আর জি করের ঘটনাস্থল থেকে যিনি ফরেন্সিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেন, বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সেই আধিকারিক সনৎকুমার সাহাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অতি স্পর্শকাতর এই তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামেই কোর্টে জমা দেবে সিবিআই। তবে কিছু ‘প্রভাবশালী’র নাম তদন্তে উঠে আসায় বাড়তি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। কিন্তু দিনের শেষে যেটা সব থেকে বড় প্রশ্ন, অপরাধী সঞ্জয় একা, নাকি তাতে আরও কেউ জড়িত, সেটাই মিলছে না।

আরও পড়ুন, ‘দয়া কারে কাজে ফিরুন আপনারা, আমি কোনও পদক্ষেপ করতে চাই না’, চিকিৎসকদের বার্তা মুখ্যমন্ত্রীর

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আপাতত তদন্তের গতিমুখ দুটি। ধর্ষণ, খুন কী ভাবে ঘটে এবং কেউ কি কোনও ভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে? বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ, ফরেন্সিক পরীক্ষার(Forensic Exam) বেশ কিছু রিপোর্ট ও বিভিন্ন জনের পলিগ্রাফ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই প্রশ্নগুলির আদালতগ্রাহ্য উত্তর খোঁজার চেষ্টা চলছে। কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করলে বা তদন্তের অভিমুখ গুলিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও রেহাই পাবেন না। কঠিন ধারায় মামলা হবে। আর এখানেই কিন্তু বেশির ভাগ মানুষ মনে করছেন, যদি প্রমাণ কিছু লোপাট হয়ে থাকে তাহলে তা করেছেন সন্দীপ ঘোষ বা তাঁর নির্দেশে তা করা হয়েছে। সেই কারণে সিবিআইয়ের ওপরেও চাপ বাড়ছে সন্দীপকে গ্রেফতার করার। ঘটনাচক্রে গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) প্রকাশ্যেই সাওয়াল করেছেন, সন্দীপ ঘোষ কেন গ্রেফতার হননি। যদিও সিবিসি সূত্রে জানা গিয়েছে, সন্দীপকে গ্রেফতার করার মতো পক্তো কিছু পাওয়া যায়নি। অগ্যতা নানা পরীক্ষানিরিক্ষাই ভরসা।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?