লাদাখে ঘুরতে গিয়ে বিপত্তি, অক্সিজেনের অভাবে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্রমণপিপাসুদের কাছে লাদাখ খুবই প্রিয় জায়গা । আর এই লাদাখে গিয়েই এবার ঘটল বিপত্তি। অক্সিজেনের অভাবে লাদাখের লেহ-তে বেড়াতে গিয়ে প্রাণ হারাল এক যুবক। নিহত ওই যুবক হলেন নয়ডার বাসিন্দা। জানা গিয়েছে,  উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা চিন্ময় শর্মা একাই বাইকে করে ঘুরতে গিয়েছিল লাদাখে। আর তখনই সেখানে গিয়ে শুরু হয় শ্বাসকষ্ট।

লাদাখে গিয়ে প্রথমে মাথা ব্যথা শুরু হয়েছিল ওই যুবকের। এরপরই শুরু হয় শ্বাসকষ্ট। অসুস্থতার কথা প্রথমে চিন্ময় বাবাকে জানায়। তখনই সে বাবার পরামর্শ নিয়ে হোটেল কর্মীদের ডেকে অসুস্থতার কথা বলে। তারা  শোনার পরেই হাসপাতালে ভর্তি করে চিন্ময়কে। আর  সেখানেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, লাদাখের কথা শুনলে প্রথমেই মাথায় আসে দুর্গম পার্বত্য উপত্যকার কথা। প্রতি বছর রোমাঞ্চের জন্য এখানে ছুঁটে যান অসংখ্য মানুষ। তবে  ভ্রমণ বিশেষজ্ঞরা বারবার লাদাখে যাওয়ার আগে  পর্যটকদের সাবধান করেছে। কারণ, লাদাখ এতটাই পাহাড়ের  উঁচু জায়গায় সেখানে গেলেই শুরু হয় শ্বাসকষ্ট। কম অক্সিজেনের মাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রায় দুই দিন হোটেলে থাকার পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকেরা। যাতে শ্বাসকষ্ট থেকে পর্যটকেরা রেহাই পায়।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ