বাংলার ২৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৪০ কোটির বরাদ্দ রাজ্যের

রাজ্যের ২৩টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫টি স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের নিরাপত্তা পরিকাঠানো নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে এবার রাজ্যের ২৩টি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ৫টি স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়াতে পরিকাঠানো নির্মাণের(Building Infrastructure to enhance Security) জন্য প্রথম দফায় ৪০ কোটি টাকা(40 Crore Rupees Allocated) বরাদ্দ করল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর, ওই টাকায় ওই ২৩টি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রায় ৭ হাজার সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হবে তেমনি ডাক্তার আর নার্সদের জন্য রেস্ট রুমের ব্যবস্থাও করা হবে। সেই সঙ্গে হাজার দুয়েক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এটাও জানা গিয়েছে যে, আর জি করের ঘটনার জেরেই এই পদক্ষেপ।

আরও পড়ুন, কৃষকদের সুবিধা প্রদানে ২টি বড় পরিবর্তন ঘটে গেল বাংলা শস্য বিমা যোজনাতে

রাজ্যের স্বাস্থ্য দফতর(State Health Department) সূত্রে জানা গিয়েছে, সুরক্ষা-পরিকাঠামোর স্বার্থে কী প্রয়োজন, তা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে প্রস্তাব পেশ করেছে এই ২৮টি প্রতিষ্ঠান। রিপোর্টে কিছু ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষেত্রগুলি হলো — সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নিরাপত্তারক্ষী, চিকিৎসকদের নিরাপদে বিশ্রামের ব্যবস্থা, পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়। সেখানেই হাজার সাতেক সিসিটিভি বসানোর প্রস্তাব দেওয়া হয়। সবচেয়ে বেশি সিসিটিভি বসানোর প্রস্তাব দেয় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। একইরকম দাবি জানায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল, বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালও। এ ব্যাপারে ২৮টি প্রতিষ্ঠানকে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।  

আরও পড়ুন, মোদি সরকারের আদানি প্রেম, মুকুব ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ

এমনিতেই রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নজরদারি জোরালো করতে হাই রেজ়োলিউশন ক্যামেরা যুক্ত সিসিটিভি ইনস্টল করার সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি হাসপাতালে ‘ডার্ক স্পট’ চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। বিশেষত হস্টেল এবং নার্সদের কোয়ার্টারের সামনে নানা দিক থেকে সিসিটিভি ক্যামেরা বসানোয় জোর দেওয়া হয়েছে। ১০৫টি ‘হাই মাস্ট’ আলোর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ত দফতর বলে সে কাজও শুরু হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বিশ্রামের জন্য ৯২৮টি বিশ্রাম কক্ষ তৈরির প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানগুলি। এখনই সমস্ত চিকিৎসক ও নার্সের জন্য তা তৈরির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চাওয়া হয়েছিল ২,৭৯৭ জন অতিরিক্ত নিরাপত্তারক্ষীও। তবে আপাতত ২ হাজার রক্ষী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া