ফের তামিলনাড়ু, হোস্টেলের  মধ্যে ডাক্তারের  হাতে যৌন হেনস্থার শিকার স্কুল পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের তামিলনাড়ু। এবার চিকিৎসকের হাতে যৌন  হেনস্থার শিকার হল  স্কুল পড়ুয়ারা । ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচিতে সরকারি সাহায্যপ্রাপ্ত একটি স্কুলের হোস্টেলে। সেখানে  নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগে ৩১ বছর বয়সী এস স্যামসন ড্যানিয়েলকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন – সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, এই হেনস্থার খবর প্রথমে আসে চাইল্ড হেল্পলাইন নম্বরে। সেখান থেকে ফোন আসার পর জেলা শিশু সুরক্ষা আধিকারিক – সহ অন্যান্য আধিকারিকরা  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপরেই সামনে আসে এই নির্যাতনের খবর। পুলিশ সূত্রে খবর, এই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্তের মা এবং স্কুলের প্রধান শিক্ষিকা  এস গ্রেস সাগায়ারানি। তাই এই যৌন হেনস্থা কাণ্ডে স্যামসন ড্যানিয়েল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাদেরকে তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে পুদুচেরি থেকে মেডিক্যাল ডিগ্রি শেষ করে ২০২১ সালে সরকারি চাকরি শুরু করেন অভিযুক্ত  স্যামসন । তিরুচিরাপল্লীতে বদলির আগে থুথুকুড়িতে কর্মরত ছিলেন। স্যামসনের মা একটি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ। আর সেই স্কুলের হোস্টেলের মধ্যে পড়ুয়াদের যৌন হেনস্থা করে স্যামসন । ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪