Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গণেশ হল অগ্রপূজ্য। সমস্ত দেব দেবীর পূজোর আগে শুরু হয় গণেশের আরাধনা।তবে গণেশ উৎসব আসা মানেই দূর্গা পূজার শুভারম্ভ হয়ে যাওয়া। আজ বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে গনেশ চতুর্থী। মনে করা হয় এই দশদিন ভক্তদের কষ্ট দূর করতে কৈলাস থেকে নেমে আসেন বিঘ্নহর্তা। আপনি কী জানেন ভারতের সেরা ৫টি গণেশ মন্দির কোথায় অবস্থিত। তবে জেনে নিন বিস্তারিত।

সিদ্ধিবিনায়ক মন্দির : গণপতি বাপ্পার আশীর্বাদ পেতে নিত্যদিন ভক্তদের ভিড় হয় এই মন্দিরে। এই মন্দিরটি মুম্বাইয়ে অবস্থিত। ব্রিটিশ শাসনকালে ১৯০১-এ মুম্বইতে তৈরি হয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দির। প্রচলিত বিশ্বাস মতে, এই মন্দিরে ভগবান গণেশের কাছে কোনও মনস্কামনা জানালে তা বিফলে যায় না।

কানি পাকাম বিনায়ক মন্দির : এই গণেশ মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কানিপাকাম গণেশ মন্দিরের প্রচলিত এক ইতিহাস রয়েছে। বলা হয়, প্রায় ১ হাজার বছর আগে, সেখানে তিনজন শারীরিকভাবে অক্ষম ভাই বাস করতেন। তারা বিহারপুরী গ্রামের কাছে একটি ছোট জমি চাষ করছিলেন। জমিতে সেচ দেওয়ার জন্য কুপ খনন করতে গিয়ে মাটির তলা থেকে গর্ত খুঁঢ়তে গিয়ে রক্ত বেরিয়ে আসে। সেখান থেকেই ভগবান গণেশের একটি মূর্তি বেরিয়ে আসে। পরে তিন ভাইও সুস্থ হয়ে উঠেছিল। গ্রামবাসীরা এমন অলৌকিক কান্ড দেখে অবাক হয়ে যায়। সেই থেকে এই মন্দিরটি পরিচিত  কানি পাকাম বিনায়ক মন্দির হিসেবে।

শ্রী মহা গনপতি মন্দির :  এই মন্দিরটি মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় অবস্থিত। এই মন্দিরটি অষ্টবিনায়ক মন্দিরগুলির মধ্যে সবথেকে বেশি শক্তিশালী বলে জানা যায়। প্রচলিত বিশ্বাস এই মন্দিরটি এমন একটি জায়গাতে তৈরি করা হয়েছে যেখানে ভগবান শিব ত্রিপুরাসুরকে পরাস্ত করার জন্য গণেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বল্লারলেশ্বর মন্দির : এই মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত। এই মন্দিরের সঙ্গে ইতিহাস জড়িত রয়েছে। বল্লাল নামক এক ভক্ত তৈরি করেছিলেন প্রভু গণেশের মন্দিরটি।

কারপাগা বিনয়গর মন্দির : এই মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত। এটি হল সবচেয়ে পুরনো মন্দির। প্রায় ১৬০০ বছরের পুরনো এই মন্দিরটি। বিশ্বাস করা হয় এটি পাথর থেকে খোদিত হয়েছে।

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ