সরকারি জমি জবরদখলে অভিযুক্ত খোদ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে ভূমি দফতর

শ্রীকান্ত মাহাতো। ৩ বারের বিধায়ক এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধেই উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্তা আগেই গিয়েছিল। স্পষ্ট করে দেওয়া হয়েছিল, সরকারি জমি জবরদখলকারীদের রেয়াত করা হবে না। তা সে যেই হোক না কেন। শাসক দল নাকি বিরোধী দল, সেটা আলাদা করে বিচার্য করা হবে না। যেই সরকারি জমি জবরদখল করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আর সেটা কড়া ব্যবস্থাই। প্রয়োজনে গ্রেফতারির পথেও হাঁটবে রাজ্য প্রশাসন। সেটা যে মুখের কথা ছিল না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়ি লাগোয়া এলাকার জমি হাঙররা। কেউ শাসক দলে থেকে, কেউ বিরোধী দলে থেকে সরকারি জমি লুঠ চালিয়েছিলেন। এখন অনেকেই দিন কাটাচ্ছেন জেলের অন্দরে। এবার সেই একই অভিযোগের র‍্যাডারে চলে এসেছেন রাজ্যেরই এক মন্ত্রী যিনি কিনা শাসক দলেরই বিধায়ক। শ্রীকান্ত মাহাতো(Srikanto Mahato)। পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার শালবনি(Shalbani) বিধানসভা কেন্দ্রের ৩ বারের বিধায়ক(TMC MLA) এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী(Minister of State for Consumer Affairs Department)। তাঁর বিরুদ্ধেই উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ(Allegations of Grabbing Government Land)। সেই অভিযোগ গিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর টেবিলে। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে শ্রীকান্তের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভূমি দফতর(Investigation Start Under Land Department)।

আরও পড়ুন, পিছন থেকে আন্দোলনে মদত যুগিয়ে এখন হাত কামড়াচ্ছে বিজেপি

জানা গিয়েছে, শ্রীকান্তের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের লিখিত অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তার জেরে মুখ্যমন্ত্রী ভূমি দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্য ভূমি দফতরের নির্দেশিকা জেলায় আসার পরে শালবনির বিডিও রোমান মণ্ডলের কাছে একটি নির্দেশিকা পাঠান পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুমনসৌরভ মহান্তি। তিন দিনের মধ্যে তদন্ত-রিপোর্ট দিতে বলা হয়েছে। বিডিও মানছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওখানকার জমি নিয়ে রিপোর্ট চেয়েছেন।’ অভিযোগ ঠিক কী? শ্রীকান্তের স্ত্রী অঞ্জনা মাহাতো জেলা পরিষদ সদস্য। জানা যাচ্ছে, শালবনির সৈয়দপুরের দক্ষিণশোল মৌজায় শ্রীকান্ত তাঁর শ্যালক তরুণ মাহাতোর নামে কয়েক কোটি টাকায় ৩.৬০ একর জমি কিনেছেন। অভিযোগ, প্রভাব খাটিয়ে তার বাইরে আরও প্রায় ৬ভ একর জায়গা অবৈধ ভাবে দখল করেছেন মন্ত্রী। এর মধ্যে গ্রামের একমাত্র শ্মশান, পুকুর, চাষযোগ্য জমিও রয়েছে। ওই জমি উদ্বাস্তু কলোনির। স্থানীয়দের পাট্টা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, মেঘনাদের মার খাওয়া, ২৪ পদ্মনেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দুর দাপট

এ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানান শুকদেব মজুমদার-সহ কিছু গ্রামবাসী। শুকদেবের দাবি, ‘উনি জোর করে জমি দখল করেছেন। আমরা প্রতিবাদ করতে গেলে, হুমকি দেওয়া হয়েছে।’ কিছু প্রতিবাদীকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে। শ্রীকান্ত অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই জমি আমার নয়। আর ওখানে জোর করে জমি দখল হয়নি।’ উল্লেখ্য, আগেও বিতর্কে জড়িয়েছেন শ্রীকান্ত। তৃণমূলের তারকা সাংসদ, বিধায়ক থেকে একাংশ জেলা নেতৃত্ব ‘লুটেপুটে খাচ্ছে’ বলে শো-কজ়ের মুখে পর্যন্ত পড়েছিলেন তিনি। পরে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তখন মুখ্যমন্ত্রীও তাঁকে সতর্ক করেছিলেন। কিন্তু শ্রীকান্তের দাপট কমেনি। বিশেষ করে জঙ্গলমহলের রাজনীতির যারা নিয়মিত খবর রাখেন, তাঁরা বিলক্ষণ জানেন, শ্রীকান্তের প্রভাব ও প্রতিপত্তি। ২০১১ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন শ্রীকান্ত। জিতেছিলেন মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে। ২০১৬ সালে সেই জয়ের ব্যবধান ছুঁয়ে ফেলে প্রায় ৬০ হাজারের ব্যবধান। অর্থাৎ ৫ বছরেই জয়ের ব্যবধান দাঁড়ায় প্রায় ১২গুণ। তবে একুশের ভোটে সেই ব্যবধান কমে অর্ধেক হয়েছে। দেখার বিষয় জমি দখলের তদন্তের রিপোর্ট কী জমা পড়ে মুখ্যমন্ত্রীর টেবিলে।

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩