চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিরাপত্তার স্বার্থে সন্দীপকে সরানো হল অন্য সেলে

নিজস্ব প্রতিনিধিঃ আরজি মেডিক্যাল কলেজে আর্থিক  দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজন। মঙ্গলবার আলিপুর আদালত  সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার থেকেই প্রেসিডেন্সি জেল হয়েছে  সন্দীপের নয়া ঠিকানা।

সূত্রের খবর, বর্তমানে ১০ নম্বর সেলে রয়েছে সন্দীপ। সেখানে মোতায়েন রয়েছেন  নিরাপত্তাকর্মীরা। প্রথমদিনে তাঁকে রাখা হয় ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে । আর এখন তাঁকে রাখা হয়েছে ২২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে।  আর প্রথমদিন তাঁকে খেতে হয়েছিল জেলের খাবার। বলা বাহুল্য, শুধু সন্দীপ নয়। জেলে রয়েছেন সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিরাও। তবে কারও সঙ্গে কারও দেখা সাক্ষাৎ হচ্ছে না বলেই খবর।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনকে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই। তাদেরকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বলা বাহুল্য গত ৮ দিন ধরে সিবিআই হেফাজতে থাকাকালীন সন্দীপকে  একাধিকবার আর্থিক দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাতেই মিলেছে একাধিক সম্পত্তির হদিশ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ