আকন্দ ধুতরো নয় ! কী নিবেদন করলে খুশি হন মহিষাসুরমর্দিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময় নেই। কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে আসবে উমা। মনে করা হয়,ভক্তিভরে মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন দুর্গতিনাশিনী। জীবন থেকে দূর করে সব বাধা। হিন্দুধর্মে সমস্ত দেবী-দেবতার আরাধনার কিছু বিশেষ সামগ্রী রয়েছে। সেই সামগ্রী নিবেদন করলে প্রসন্ন হন দেব দেবী। কিন্তু বিপরীত জিনিস নিবেদন করলে রুষ্ট হন দেব দেবী। জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।আপনি কী জানেন দুর্গাপুজোয় কিছু সামগ্রী ভুলেও ব্যবহার করতে নেই ? আবার কিছু বিশেষ সামগ্রী রয়েছে যা দুর্গার আরাধনায় ব্যবহার করা উচিত। জেনে নিন কী কী ব্যবহার করে খুশি করবেন মহিষাসুরমর্দিনীকে? 

কী নিবেদন করবেন না : শাস্ত্র মতে দুর্গাকে ভুলেও কনের, ধুতরো, আকন্দ ফুল অর্পণ করবেন না।

কী ব্যবহার করবেন :  

ঘট : নবরাত্রি দুর্গাপুজোর উপাসনার অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রী হল কলস। দুর্গাপুজোয় সোনা, রুপো বা তামার ঘট ব্যবহার করা যায়।

চন্দন : চন্দন শাস্ত্র অনুযায়ী দুর্গার আরাধনায় লালচন্দনের ব্যবহার প্রধান। তাই দুর্গা পুজোয় লাল চন্দন ব্যবহার করা উচিত।

অক্ষত :  অখণ্ড চাল পুজো প্রধান সামগ্রী। তবে মনে রাখা প্রয়োজন অক্ষত ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।পুজোয় যে চালের দানা ব্যবহার করবেন তা যাতে ভাঙা না-হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।ব্যবহারের আগে চালের দানা ভাল করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।

ধূপ : পুজোর সময় ধূপদানিতে কয়লা রেখে তাতে কিছু বিশেষ বস্তু মেশানো হয়। এই প্রক্রিয়াই ধূপদান নামে পরিচিত। কয়লার ওপর এই মিশ্রণ ছেটালে সুগন্ধীত ধোঁয়া নির্গত হয়।

প্রদীপ : মা দুর্গার উপাসনায় গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে ভাল ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে প্রদীপ যাতে নিভে না যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

নৈবেদ্য : দুর্গাকে ভোগ নিবেদন করুন। উমাকে নৈবেদ্য অর্পণ করুন। এছাড়াও ফলও নিবেদন করতে পারেন।

কর্পূর, দূর্বা, ফুল বেলপাতা সহ বিশেষ সামগ্রি : বিভিন্ন ধরনের মরসুমি ফল যেমন- নারকেল, কলা, বেদানা, কমলালেবু, কাঠাল, বেল ইত্যাদি নিবেদন করতে পারেন। এছাড়াও সুপুরি, সিঁদূর, আবীর, গুড়, মধু, দুধ, দই, ঘি ইত্যাদি প্রয়োজন হয়।

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির