টাইগারদের বিড়াল বানালেন রোহিতরা, ১৪৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আকাশে উড়তে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। কিন্তু প্রতিপক্ষ হিসাবে ভারত যে কত ভয়ঙ্কর হাড়ে-হাড়ে টের পেলেন টাইগাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ফলো অনের লজ্জা এড়াতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা।

 ভারতকে ৩৭৬ রানে বেঁধে রেখে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাদমান ইসলামকে নাকানিচোবানি খাওয়ান যশপ্রীত বুমরা। শেষ পর্যন্ত শেষ বলে সাদমানের স্ট্যাম্প ছিটকে দেন তিনি। মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশের ওপেনার। নবম ওভারে বল করতে এসে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন জাকির হোসেন। প্রথম বলে ফেরান জাকির হোসেনকে (৩)। পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন মুমিনুল হককে। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামলানোর চেষ্টা চালান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৩৬ রানে তিন উইকেটে ৩৬ রান নিয়ে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক করেন ৩০ বলে ২০ রান। পরের ওভারে বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে (৮) ফিরিয়ে জোর ধাক্কা দেন বুমরা। ৪০ রানের মধ্যেই বাংলাদেশের অর্ধেক ক্রিকেটার সাজঘরে ফেরেন।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও লিটন দাস। সাবলীলভাবে খেলে দুজনে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু আচমকা রবীন্দ্র জাদেজার বল সুইপ করতে গিয়ে লং লেগে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন লিটন (২২)। ভেঙে যায় ৫১ রানের জুটি। রবীন্দ্র জাদেজার পরের ওভারে সুইপ খেলতে গিয়ে সাজঘরে ফেরেন সাকিব (৩২)। চা পানের বিরতির আগে বুমরার হাতে বল তুলে দেন রোহিত শর্মা। পঞ্চম বলেই হাসান মাহমুদকে (৯) তুলে নেন বুমরা। চা বিরতির পরে খেলা শুরু হতেই তাসকিন আমেদের (১১) স্ট্যাম্প উড়িয়ে দেন বুমরা। নাহিদ রানাকে (১১) ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সিরাজ।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা