দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের মাঝেই ফের এনকাউন্টার কাশ্মীরে, গুরুত্বর  জখম ৩ জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ  বিধানসভা নির্বাচন চলছে জম্মু- কাশ্মীরে। এই আবহে  ফের উত্তপ্ত  ভূস্বর্গ । শনিবার সকাল থেকেই  কুলগামে শুরু হয় সেনা জওয়ান এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। আর তাতেই তিন জন সেনা জওয়ান সহ  ১ পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা মোতায়েন রয়েছে সুবিশাল নিরাপত্তা  বাহিনী।

এক আধিকারিক জানিয়েছেন,  কুলগাম এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে শুরু করে। বাড়িতে  বাড়িতে গিয়ে  তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালায়। আর এই তল্লাশি চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। তাতেই জখম  হয়েছেন তিন জওয়ান।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এরপরেই  ১৪ সেপ্টেম্বর বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গি। অন্যদিকে বর্তমানে জম্মু- কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। তবে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিক্ষিপ্তভাবে সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে।  এখন তৃতীয় দফা ভোটগ্রহণ বাকি রয়েছে। ১ অক্টোবর হবে নির্বাচন। ফলপ্রকাশ ৮ অক্টোবর। এই আবহে ফের নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটনায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ